শুক্রবার ৩১ জুলাই, ২০২৬
সর্বশেষ:
প্রধানমন্ত্রী দিনে প্রায় ১৮ ঘণ্টা কাজ করেন, জানালেন মির্জা ফখরুল   হবিগঞ্জে প্রবেশমুখে পুলিশের বাধায় আটকে গেল এনসিপির গাড়িবহর  আগস্টেই রাষ্ট্রপতি নির্বাচন, আলোচনার কেন্দ্রে মির্জা ফখরুল   হবিগঞ্জে বুধবার এনসিপির বিক্ষোভ সমাবেশ, থাকবেন নাহিদ ইসলাম  রাষ্ট্রপতির বিরুদ্ধে আগের বা পরের অভিযোগে মামলা করা যাবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা  ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে ইসির বৈঠক, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে কী সিদ্ধান্ত?   বিএনপিকে ফ্যাসিবাদের দল বলা অজ্ঞতার পরিচয়: মির্জা ফখরুল  ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে কাল সিইসির বৈঠক, আলোচনায় কী থাকছে?  বঙ্গভবন ছাড়লেন তাঁরা, নীরব বিদায়ে নতুন জল্পনা   গণভোটের রায় বাস্তবায়ন না হলে সরকারকে সহযোগিতা নয়: নাহিদ ইসলাম 

এক আসনে একাধিক প্রার্থী প্রস্তুত রাখছে বিএনপি 

অক্টোবর 27, 2025
এক আসনে একাধিক প্রার্থী প্রস্তুত রাখছে বিএনপি 

আগামী ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে বিএনপি প্রতি আসনে একাধিক যোগ্য প্রার্থী বাছাই করছে। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এ তথ্য জানিয়েছেন। 

সোমবার রাজধানীর শেরেবাংলা নগরে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর তিনি বলেন, “আমরা সমগ্র বাংলাদেশে আসনভিত্তিক একাধিক যোগ্য প্রার্থীদের সঙ্গে কথা বলেছি।” 

২০১৮ সালের নির্বাচনে বিএনপি একাধিক প্রার্থী মনোনয়ন দিয়েছিল, যাতে প্রার্থিতা বাতিল হলেও আসন শূন্য না থাকে। এবার ২০০টির বেশি আসনে ধানের শীষের প্রার্থী তালিকা স্থায়ী কমিটির পরবর্তী বৈঠকে চূড়ান্ত হবে, তবে জোটের জন্য কিছু আসন ছাড়তে হবে বলে জানান সালাহউদ্দিন। 

তিনি ঐক্যের ওপর গুরুত্ব দিয়ে বলেন, “আমরা একটিই মেসেজ দিতে চাই, যাতে আমাদের দলের ভেতরে ঐক্য থাকে, জাতির ভেতরে ঐক্য থাকে। জাতির মধ্যে ঐক্যটাই আমাদের সবচেয়ে বড় শক্তি।” 

বিএনপি যুগপৎ আন্দোলনের শরিকদের নিয়ে বৃহত্তর জোট গঠন করবে জানিয়ে তিনি বলেন, “আন্দোলনের ধারাবাহিকতা রক্ষা করে ফ্যাসিবাদবিরোধী সব শক্তিকে নিয়ে গঠন করা হবে রাজনৈতিক জোট।” 

যুব সমাজকে সম্পৃক্ত করার পরিকল্পনা তুলে ধরে সালাহউদ্দিন বলেন, “আমরা তরুণদের রাজনৈতিক ভাবনা গ্রহণ করতে সারা বাংলাদেশে সফর করেছি। তরুণদের চিন্তাকে কাজে লাগিয়ে জাতি বিনির্মাণে কর্মসূচি প্রণয়ন করছি। এই দেশ একটি তারুণ্যনির্ভর বাংলাদেশ হবে।” 

অনুষ্ঠানে যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নসহ বিএনপি ও অঙ্গসংগঠনের হাজারো নেতা-কর্মী উপস্থিত ছিলেন। 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরও পড়ুন