বৃহস্পতিবার ২০ আগস্ট, ২০২৬
সর্বশেষ:
স্থানীয় নির্বাচন ঘিরে জামায়াতের একক অবস্থান, জোটে বাড়ছে আলোচনা  ফেরার পথ খুঁজছে আওয়ামী লীগ, ভরসা তৃণমূলের নেতা-কর্মীরা  রাষ্ট্রপতি নির্বাচন ইস্যুতে আজ বসছে বিএনপির সর্বোচ্চ পর্যায়ের বৈঠক   প্রধানমন্ত্রী দিনে প্রায় ১৮ ঘণ্টা কাজ করেন, জানালেন মির্জা ফখরুল   হবিগঞ্জে প্রবেশমুখে পুলিশের বাধায় আটকে গেল এনসিপির গাড়িবহর  আগস্টেই রাষ্ট্রপতি নির্বাচন, আলোচনার কেন্দ্রে মির্জা ফখরুল   হবিগঞ্জে বুধবার এনসিপির বিক্ষোভ সমাবেশ, থাকবেন নাহিদ ইসলাম  রাষ্ট্রপতির বিরুদ্ধে আগের বা পরের অভিযোগে মামলা করা যাবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা  ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে ইসির বৈঠক, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে কী সিদ্ধান্ত?   বিএনপিকে ফ্যাসিবাদের দল বলা অজ্ঞতার পরিচয়: মির্জা ফখরুল 

জুলাই পদযাত্রার ৬৪ জেলার রুট প্রকাশ করল এনসিপি 

জুলাই 5, 2026
জুলাই পদযাত্রার ৬৪ জেলার রুট প্রকাশ করল এনসিপি 

জুলাই গণ–অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ঘোষিত ৩৬ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ‘গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে জুলাই পদযাত্রা ২০২৬’ আয়োজন করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। কর্মসূচিকে কেন্দ্র করে দেশের ৬৪ জেলার পদযাত্রার রুট, সময়সূচি ও নেতৃত্বের বিস্তারিত প্রকাশ করেছে দলটি। 

শনিবার সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। 

দুই অঞ্চলে ভাগ হয়ে পদযাত্রা 

সংবাদ সম্মেলনে সারজিস আলম জানান, গত বছরের ধারাবাহিকতায় এবারও সারা দেশে জুলাই পদযাত্রার আয়োজন করা হচ্ছে। 

উত্তরাঞ্চলের পদযাত্রায় নেতৃত্ব দেবেন সারজিস আলম ও দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। অন্যদিকে দক্ষিণাঞ্চলের কর্মসূচির নেতৃত্বে থাকবেন মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এবং দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। 

দলটির ভাষ্য, জুলাই গণ–অভ্যুত্থানের চেতনা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া, শহীদদের স্মরণ এবং দেশ গঠনের অঙ্গীকারকে আরও শক্তিশালী করাই এই পদযাত্রার মূল উদ্দেশ্য। 

৬ জুলাই গাজীপুর থেকে শুরু 

এনসিপির ঘোষিত সূচি অনুযায়ী, ৬ জুলাই বিকেল ৩টায় গাজীপুরের কালীগঞ্জে জুলাই পদযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন হবে। একই দিন সন্ধ্যা ৬টায় ঢাকার সাভারে দ্বিতীয় কর্মসূচি অনুষ্ঠিত হবে। দলটির আহ্বায়ক, সদস্যসচিবসহ কেন্দ্রীয় শীর্ষ নেতারা এই দুটি কর্মসূচিতে উপস্থিত থাকবেন। 

অন্যদিকে ৭ জুলাই কক্সবাজারের উখিয়া থেকে দক্ষিণাঞ্চলের পদযাত্রা শুরু হবে। 

১০০ উপজেলা-পৌরসভা, স্পর্শ করবে ৬৪ জেলা 

সারজিস আলম জানান, স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে এনসিপি ইতোমধ্যে প্রথম ধাপে ১০০টি উপজেলা ও পৌরসভায় দলীয় প্রার্থী ঘোষণা করেছে। এবারের পদযাত্রা মূলত সেই ১০০টি এলাকায় অনুষ্ঠিত হলেও এর মাধ্যমে দেশের ৬৪টি জেলাই অন্তর্ভুক্ত হবে। 

উত্তরাঞ্চলের কর্মসূচি 

ঘোষিত সূচি অনুযায়ী, জুলাইজুড়ে টাঙ্গাইল, সিরাজগঞ্জ, পাবনা, নাটোর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, বগুড়া, জয়পুরহাট, গাইবান্ধা, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, শেরপুর, জামালপুর, নেত্রকোনা, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সিলেট জেলার বিভিন্ন উপজেলা ও পৌরসভায় ধারাবাহিকভাবে পদযাত্রা অনুষ্ঠিত হবে। 

১৬ জুলাই শহীদ আবু সাঈদের কবর জিয়ারত ও দোয়ার মধ্য দিয়ে সেদিনের কর্মসূচি শুরু হবে। 

দক্ষিণাঞ্চলের কর্মসূচি 

দক্ষিণাঞ্চলের পদযাত্রা ৭ জুলাই কক্সবাজার থেকে শুরু হয়ে পর্যায়ক্রমে বান্দরবান, খাগড়াছড়ি, চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, ভোলা, বরিশাল, বরগুনা, পটুয়াখালী, ঝালকাঠি, পিরোজপুর, বাগেরহাট, খুলনা, যশোর, সাতক্ষীরা, নড়াইল, মাগুরা, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া এবং মানিকগঞ্জের বিভিন্ন এলাকায় অনুষ্ঠিত হবে। 

১৬ জুলাই জুলাই শহীদ দিবস উপলক্ষে বিশেষ দোয়া ও মোনাজাতের কর্মসূচিও রাখা হয়েছে। 

অংশগ্রহণের আহ্বান 

সংবাদ সম্মেলনে সারজিস আলম দেশের সব শ্রেণি-পেশার মানুষকে এই পদযাত্রায় অংশ নেওয়ার আহ্বান জানান। তাঁর ভাষ্য, জুলাইয়ের চেতনা ও শহীদদের আত্মত্যাগের স্মৃতি ধরে রাখতে এবং ভবিষ্যৎ রাষ্ট্রগঠনের অঙ্গীকারকে আরও শক্তিশালী করতেই এই দেশব্যাপী কর্মসূচির আয়োজন করা হয়েছে। 

সংবাদ সম্মেলনে এনসিপির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ অনুষ্ঠান সঞ্চালনা করেন। এ সময় দলের কেন্দ্রীয় নেতা মো. আতাউল্লাহ, মাহিন সরকারসহ অন্য নেতারাও উপস্থিত ছিলেন। 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরও পড়ুন