সোমবার ৮ জুন, ২০২৬
সর্বশেষ:
নতুন অর্থবছরের বাজেট অধিবেশন শুরু সংসদে   জ্বালানি নিরাপত্তায় তিন মাসের মজুত সক্ষমতা চায় বিশেষ কমিটি   মায়ের নামে প্রতিষ্ঠানের নামকরণে সম্মতি দিলেন না প্রধানমন্ত্রী  হঠাৎ মন্ত্রীর পদত্যাগ, সামনে আসছে নতুন প্রশ্ন   দেশের রাজনীতিতে স্মরণীয় হয়ে থাকবেন তিনি   পল্লবীর শিশু হত্যাকাণ্ডে দ্রুত বিচার চায় সিপিবি   ‘দুই বছরের মধ্যেই ঠাকুরগাঁও-ঢাকা বিমানে যাতায়াত সম্ভব’   সংবিধান সংশোধন কমিটিতে সরকারের প্রস্তাবে জামায়াতের আপত্তি   একক প্রার্থী নিশ্চিত করাই বিএনপির বড় চ্যালেঞ্জ স্থানীয় নির্বাচনে   শিক্ষা খাত ঢেলে সাজাতে দীর্ঘমেয়াদি পরিকল্পনার প্রস্তাব জামায়াতের  

নতুন অর্থবছরের বাজেট অধিবেশন শুরু সংসদে  

জুন 8, 2026
নতুন অর্থবছরের বাজেট অধিবেশন শুরু সংসদে  

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন, অর্থাৎ ২০২৬ সালের বাজেট অধিবেশন শুরু হয়েছে। রোববার বিকেল তিনটায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশনের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়। 

এটি বর্তমান সংসদের প্রথম বাজেট অধিবেশন এবং আগামী ১১ জুন ২০২৬–২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। একই সঙ্গে এটি হবে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের প্রথম বাজেট। 

অধিবেশনের শুরুতে স্পিকার সভাপতিমণ্ডলীর সদস্যদের মনোনয়ন দেন। মনোনীত সদস্যরা হলেন—সেলিমা রহমান, ওসমান ফারুক, জয়নুল আবেদীন, মো. শাহজাহান ও শাহজাহান চৌধুরী। স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে তাঁরা পর্যায়ক্রমে অধিবেশনে সভাপতিত্ব করবেন। 

এরপর সংসদের প্রচলিত রীতি অনুযায়ী সম্প্রতি মৃত্যুবরণ করা সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও বিশিষ্ট ব্যক্তিদের স্মরণে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। 

নতুন অর্থবছরের বাজেটকে ঘিরে অর্থনীতি, রাজস্ব, উন্নয়ন ও জনকল্যাণমূলক পরিকল্পনা নিয়ে রাজনৈতিক অঙ্গনে বাড়ছে আলোচনা। 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরও পড়ুন