শুক্রবার ৩১ জুলাই, ২০২৬
সর্বশেষ:
প্রধানমন্ত্রী দিনে প্রায় ১৮ ঘণ্টা কাজ করেন, জানালেন মির্জা ফখরুল   হবিগঞ্জে প্রবেশমুখে পুলিশের বাধায় আটকে গেল এনসিপির গাড়িবহর  আগস্টেই রাষ্ট্রপতি নির্বাচন, আলোচনার কেন্দ্রে মির্জা ফখরুল   হবিগঞ্জে বুধবার এনসিপির বিক্ষোভ সমাবেশ, থাকবেন নাহিদ ইসলাম  রাষ্ট্রপতির বিরুদ্ধে আগের বা পরের অভিযোগে মামলা করা যাবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা  ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে ইসির বৈঠক, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে কী সিদ্ধান্ত?   বিএনপিকে ফ্যাসিবাদের দল বলা অজ্ঞতার পরিচয়: মির্জা ফখরুল  ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে কাল সিইসির বৈঠক, আলোচনায় কী থাকছে?  বঙ্গভবন ছাড়লেন তাঁরা, নীরব বিদায়ে নতুন জল্পনা   গণভোটের রায় বাস্তবায়ন না হলে সরকারকে সহযোগিতা নয়: নাহিদ ইসলাম 

পল্লবীর শিশু হত্যাকাণ্ডে দ্রুত বিচার চায় সিপিবি  

মে 24, 2026
পল্লবীর শিশু হত্যাকাণ্ডে দ্রুত বিচার চায় সিপিবি  

রাজধানীর পল্লবীতে আট বছরের এক শিশুকে নৃশংসভাবে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। দলটির নেতারা বলেছেন, বিচারহীনতার সংস্কৃতি ও সামাজিক অবক্ষয়ের কারণে দেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে। 

আজ শুক্রবার রাজধানীর মিরপুর সাড়ে ১১ নম্বরে সিপিবির ঢাকা মহানগর উত্তর শাখার উদ্যোগে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এ দাবি জানানো হয়। সমাবেশে বক্তারা বলেন, পল্লবীর এই নৃশংস হত্যাকাণ্ড সমাজে নিরাপত্তাহীনতার চিত্র আরও স্পষ্ট করেছে। 

সিপিবির কেন্দ্রীয় সভাপতি সাজ্জাদ জহির চন্দন বলেন, বিচার না হওয়ার সংস্কৃতির কারণে নারী ও শিশু নির্যাতনের ঘটনা দিন দিন বাড়ছে। তাঁর মতে, সামাজিক অবক্ষয় ও আইনের দুর্বল প্রয়োগ অপরাধীদের আরও সাহসী করে তুলছে। তিনি বলেন, অবিলম্বে জড়িতদের গ্রেপ্তার করে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। 

সমাবেশে সিপিবির সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন বলেন, সমাজে নারীকে ভোগ্যপণ্য হিসেবে দেখার মানসিকতা বন্ধ না হলে এমন অপরাধ রোধ করা সম্ভব নয়। তিনি বলেন, শিশুটির হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে এবং সমাজের এই অপসংস্কৃতির বিরুদ্ধে সংগ্রাম চালাতে হবে। 

তিনি আরও বলেন, সরকার চাইলে এখনই ঘোষণা দিতে পারে যে ঢাকাসহ সারা দেশ শিশু ও নারীদের জন্য নিরাপদ এলাকা হিসেবে গড়ে তোলা হবে। 

সমাবেশে আরও উপস্থিত ছিলেন সিপিবির ঢাকা মহানগর উত্তরের সভাপতি হাসান হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক লূনা নূরসহ অন্যান্য নেতারা। 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরও পড়ুন