মঙ্গলবার ৪ আগস্ট, ২০২৬
সর্বশেষ:
স্থানীয় নির্বাচন ঘিরে জামায়াতের একক অবস্থান, জোটে বাড়ছে আলোচনা  ফেরার পথ খুঁজছে আওয়ামী লীগ, ভরসা তৃণমূলের নেতা-কর্মীরা  রাষ্ট্রপতি নির্বাচন ইস্যুতে আজ বসছে বিএনপির সর্বোচ্চ পর্যায়ের বৈঠক   প্রধানমন্ত্রী দিনে প্রায় ১৮ ঘণ্টা কাজ করেন, জানালেন মির্জা ফখরুল   হবিগঞ্জে প্রবেশমুখে পুলিশের বাধায় আটকে গেল এনসিপির গাড়িবহর  আগস্টেই রাষ্ট্রপতি নির্বাচন, আলোচনার কেন্দ্রে মির্জা ফখরুল   হবিগঞ্জে বুধবার এনসিপির বিক্ষোভ সমাবেশ, থাকবেন নাহিদ ইসলাম  রাষ্ট্রপতির বিরুদ্ধে আগের বা পরের অভিযোগে মামলা করা যাবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা  ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে ইসির বৈঠক, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে কী সিদ্ধান্ত?   বিএনপিকে ফ্যাসিবাদের দল বলা অজ্ঞতার পরিচয়: মির্জা ফখরুল 

বাংলাদেশ খেলাফত মজলিসের ৫ দফা দাবি, ৩ দিনের কর্মসূচি ঘোষণা 

সেপ্টেম্বর 14, 2025
বাংলাদেশ খেলাফত মজলিসের ৫ দফা দাবি, ৩ দিনের কর্মসূচি ঘোষণা 

জুলাই সনদ বাস্তবায়নসহ পাঁচ দফা দাবিতে বাংলাদেশ খেলাফত মজলিস তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে। 

আজ রবিবার দুপুরে রাজধানীর পুরানা পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই দাবিগুলো তুলে ধরে কর্মসূচি ঘোষণা করেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক। যুগপৎ কর্মসূচি ঘোষণার উদ্দেশ্যে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। 

বাংলাদেশ খেলাফত মজলিসের তিন দিনের কর্মসূচির মধ্যে রয়েছে: ১৮ সেপ্টেম্বর বিকেলে ঢাকায় বায়তুল মোকাররম মসজিদের সামনে বিক্ষোভ মিছিল, ১৯ সেপ্টেম্বর সকল বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল এবং ২৬ সেপ্টেম্বর দেশব্যাপী সব জেলা ও উপজেলায় বিক্ষোভ মিছিল। 

সংবাদ সম্মেলনে মাওলানা মুহাম্মাদ মামুনুল হক পাঁচ দফা দাবি উত্থাপন করেন, যা হলো: জুলাই সনদ অবিলম্বে বাস্তবায়ন; আওয়ামী লীগের দোসর ও আধিপত্যবাদী ভারতের এ দেশীয় এজেন্ট জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধকরণ; জুলাই গণহত্যার বিচার দৃশ্যমান করা; আগামী জাতীয় সংসদ নির্বাচনে উচ্চকক্ষে পিআর পদ্ধতি (সংখ্যানুপাতিক প্রতিনিধি) বাস্তবায়ন এবং আগামী নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড (সবার জন্য সমান সুযোগ) তৈরি করা। 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দলটির মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, সিনিয়র নায়েবে আমির ইউসুফ আশরাফ, যুগ্ম মহাসচিব তোফাজ্জল হোসেন ও আতাউল্লাহ আমীন, সাংগঠনিক সম্পাদক এনামুল হক মূসা, প্রচার সম্পাদক হাসান জুনাইদসহ অন্যান্য নেতৃবৃন্দ। 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরও পড়ুন