মঙ্গলবার ১৬ জুন, ২০২৬
সর্বশেষ:
লন্ডনে হাসনাত আবদুল্লাহকে ঘিরে উত্তপ্ত পরিস্থিতি, আটক তিন বিক্ষোভকারী   ইন্দিরা গান্ধী বিমানবন্দরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদকে নিয়ে চাঞ্চল্য   বেনজীর গ্রেপ্তার: সরকারের চেয়ে ইন্টারপোলকে কৃতিত্ব দিল জামায়াত   শিক্ষার মান নিয়ে সংসদে বিতর্ক, সিঙ্গাপুরের সঙ্গে তুলনা প্রতিমন্ত্রীর   সরকারি চাকরিতে নতুন সুযোগ, নিয়োগ পাবে ৫ লাখ মানুষ   এস আলমের গাড়ি বিতর্কে সংসদে মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী   সীমান্তে ‘পুশ ইন’ ও হত্যা বন্ধে জোর দাবি ভাসানী জনশক্তি পার্টির   অপরাধের পরিসংখ্যানেই ফুটে উঠছে নিরাপত্তাহীনতা: রুমিন ফারহানা   নতুন অর্থবছরের বাজেট অধিবেশন শুরু সংসদে   জ্বালানি নিরাপত্তায় তিন মাসের মজুত সক্ষমতা চায় বিশেষ কমিটি  

বিএনপিতে নতুন যুগের, নতুন চেয়ারম্যান জনাব তারেক রহমান 

জানুয়ারি 10, 2026
বিএনপিতে নতুন যুগের, নতুন চেয়ারম্যান জনাব তারেক রহমান 

দীর্ঘ ১৭ বছর লন্ডন প্রবাসের পর দেশে ফিরে তারেক রহমানকে বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) রাতে গুলশান কার্যালয়ে জাতীয় স্থায়ী কমিটির জরুরি বৈঠক শেষে এ ঘোষণা দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

গত ৩০ ডিসেম্বর খালেদা জিয়ার মৃত্যুর মাত্র ১০ দিনের মাথায় স্থায়ী কমিটির সর্বসম্মত সিদ্ধান্তে তারেক রহমান দলের সর্বোচ্চ পদে অধিষ্ঠিত হলেন। বৈঠকে উপস্থিত সদস্যরা তাঁর সফলতা কামনা করে দোয়া করেন এবং গঠনতন্ত্র অনুযায়ী তিনি ইতোমধ্যে চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছেন বলে সন্তোষ প্রকাশ করেন। 

বৈঠকে উপস্থিত ছিলেন খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, হাফিজ উদ্দিন আহমদ ও এ জেড এম জাহিদ হোসেনসহ স্থায়ী কমিটির প্রায় সব সদস্য। 

১৯৮৮ সালে গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সদস্য হিসেবে রাজনৈতিক জীবন শুরু করা তারেক রহমান ২০০৯ সালে সিনিয়র ভাইস চেয়ারম্যান এবং ২০১৮ সালে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পান। ২০০৭ সালের তত্ত্বাবধায়ক সরকারের সময় গ্রেপ্তার হওয়ার পর ২০০৮ সালে চিকিৎসার জন্য লন্ডনে যান তিনি। সেখান থেকেই দীর্ঘদিন দল পরিচালনা করেছেন। 

গত ২৫ ডিসেম্বর দেশে ফেরার পর বিমানবন্দর থেকে পূর্বাচল পর্যন্ত লাখো নেতা-কর্মীর ঢল নামে। এখন আনুষ্ঠানিকভাবে চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ায় বিএনপির নতুন অধ্যায় শুরু হলো বলে মনে করছেন দলের নেতারা। 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরও পড়ুন