মঙ্গলবার ১৬ জুন, ২০২৬
সর্বশেষ:
লন্ডনে হাসনাত আবদুল্লাহকে ঘিরে উত্তপ্ত পরিস্থিতি, আটক তিন বিক্ষোভকারী   ইন্দিরা গান্ধী বিমানবন্দরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদকে নিয়ে চাঞ্চল্য   বেনজীর গ্রেপ্তার: সরকারের চেয়ে ইন্টারপোলকে কৃতিত্ব দিল জামায়াত   শিক্ষার মান নিয়ে সংসদে বিতর্ক, সিঙ্গাপুরের সঙ্গে তুলনা প্রতিমন্ত্রীর   সরকারি চাকরিতে নতুন সুযোগ, নিয়োগ পাবে ৫ লাখ মানুষ   এস আলমের গাড়ি বিতর্কে সংসদে মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী   সীমান্তে ‘পুশ ইন’ ও হত্যা বন্ধে জোর দাবি ভাসানী জনশক্তি পার্টির   অপরাধের পরিসংখ্যানেই ফুটে উঠছে নিরাপত্তাহীনতা: রুমিন ফারহানা   নতুন অর্থবছরের বাজেট অধিবেশন শুরু সংসদে   জ্বালানি নিরাপত্তায় তিন মাসের মজুত সক্ষমতা চায় বিশেষ কমিটি  

বিএনপির ২৩৭ প্রার্থীর মধ্যে ১০ জন নারী 

নভেম্বর 4, 2025
বিএনপির ২৩৭ প্রার্থীর মধ্যে ১০ জন নারী 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিএনপি। তালিকায় ১০ জন নারী প্রার্থী রয়েছেন, যাদের মধ্যে অন্যতম দলের চেয়ারপারসন খালেদা জিয়া—তিনি ফেনী-১, বগুড়া-৭ ও দিনাজপুর-৩ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। 

সোমবার বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠেয় নির্বাচনে এই ঘোষণার মধ্য দিয়ে বিএনপি আনুষ্ঠানিকভাবে নির্বাচনী যাত্রা শুরু করল। 

অন্য নারী প্রার্থীরা হলেন: 

  • সিলেট-২: তাহসিনা রুশদীর 
  • ফরিদপুর-২: শামা ওবায়েদ ইসলাম 
  • ফরিদপুর-৩: নায়াব ইউসুফ আহমেদ 
  • মানিকগঞ্জ-৩: আফরোজা খান রিতা 
  • শেরপুর-১: সানসিলা জেবরিন 
  • ঝালকাঠি-২: ইসরাত সুলতানা ইলেন ভুট্টো 
  • যশোর-২: সাবিরা সুলতানা 
  • ঢাকা-১৪: সানজিদা ইসলাম 
  • নাটোর-১: ফারজানা শারমিন 

অন্তর্বর্তী সরকারের ঘোষিত সময়সূচি অনুযায়ী ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠিত হবে—এমন প্রেক্ষাপটে বিএনপির এই পদক্ষেপ দলের সাংগঠনিক শক্তি ও নারী প্রতিনিধিত্বের প্রতি অঙ্গীকারকে তুলে ধরছে। 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরও পড়ুন