শনিবার ২ মে, ২০২৬
সর্বশেষ:
জুলাই সনদ বাস্তবায়নে প্রক্রিয়া নির্ধারণে সংসদে মুলতবি প্রস্তাব   মৃত্যুর মিছিলেও নীরবতা—আর কত গেলে জাগবে অস্বস্তি?   “দুর্নীতির জালে বন্দী গ্রামীণ সড়ক” সংসদে ফখরুলের তোপ   সংবিধান সংস্কার পরিষদ ইস্যুতে সংসদে তুমুল বিতর্ক, হট্টগোল   কোল্ড স্টোরেজে ভয়াবহ আগুন চট্টগ্রামে, নিয়ন্ত্রণে ছয় ইউনিট   মাসুদ–খালেদকে ‘দুষ্কৃতকারী’ আখ্যা চিফ প্রসিকিউটরের   স্বাধীনতার সূচনা নিয়ে অলি আহমদের মন্তব্যে তোলপাড়   “এটি আমার নৈতিক দায়িত্ব”—স্মৃতিসৌধে বিরোধীদলীয় নেতা   কড়া হুঁশিয়ারি ফখরুলের: “রাডার দিয়ে নজর রাখছি”  স্বাধীনতা দিবসকে ঘিরে জামায়াতের ২ দিনের কর্মসূচি প্রকাশ 

শাহবাগে উত্তেজনা: জুলাই যোদ্ধাদের সঙ্গে অবরোধকারীদের সংঘর্ষ, পুলিশের লাঠিচার্জ 

আগস্ট 2, 2025
শাহবাগে উত্তেজনা: জুলাই যোদ্ধাদের সঙ্গে অবরোধকারীদের সংঘর্ষ, পুলিশের লাঠিচার্জ 

গতকাল সকাল থেকে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে ছিলেন একদল ব্যক্তি, যারা নিজেদের ‘জুলাই যোদ্ধা’ দাবি করেন। ৩২ ঘণ্টা ধরে চলা এই অবরোধের মধ্যে আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আরেকদল ব্যক্তি, যারা নিজেদের ‘প্রকৃত জুলাই যোদ্ধা’ দাবি করেন, ওই অবরোধকারীদের ওপর হামলা চালায় এবং মোড়ের চারপাশে রাখা ব্যারিকেড সরিয়ে দেয়। এরপর দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ এসে দুই পক্ষকে লাঠিচার্জ করে সড়ক থেকে সরিয়ে দেয়। এতে শাহবাগ মোড় দিয়ে যান চলাচল স্বাভাবিক হয়। 

পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম জানান, গতকাল সকাল থেকে একদল ‘জুলাই যোদ্ধা’ দাবি করে শাহবাগ মোড় অবরোধ করে রাখে। তাঁরা বারবার বুঝিয়ে সড়ক থেকে সরানোর চেষ্টা করা হলেও সরে যাননি। আজ সন্ধ্যায় আরেকদল ‘জুলাই যোদ্ধা’ দাবি করে ওই স্থানে এসে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও বিশৃঙ্খলা দেখা দেয়, যা বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি করায় পুলিশ দুই পক্ষকেই সড়ক থেকে সরিয়ে দেয়। 

জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের ব্যানারে গতকাল সকাল সাড়ে ১০টার দিকে শাহবাগ মোড় অবরোধ শুরু হয়, যার কারণে ঢাকার ব্যস্ততম ওই মোড় দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। দিনভর অবরোধ চললেও রাতেও আন্দোলনকারীরা অবস্থান নিয়েছিলেন। আজ সকালে বৃষ্টির মধ্যেও একদল আন্দোলনকারী সেখানে অবস্থান করছিল। 

যদিও বৃষ্টির কারণে আন্দোলনকারীদের সংখ্যা কম থাকায় ফার্মগেট থেকে বাংলামোটর হয়ে যানবাহন কিছুটা চলাচল করতে পারছিল। তবে শাহবাগ মোড় থেকে মৎস্য ভবনের দিকে যান চলাচল বন্ধ ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় ও কাঁটাবন অভিমুখী সড়কেও যান চলাচল বাধাগ্রস্ত ছিল। 

শাহবাগে অবরোধ কর্মসূচির আয়োজন করে ‘জুলাই যোদ্ধা সংসদ’ নামে একটি সংগঠন। সংগঠনের আহ্বায়ক আরমান শাফিন রাত ৯টার দিকে জানান, তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বহিরাগতদের হামলা হয়েছে এবং পুলিশও হামলাকারীদের সঙ্গে ছিল। লাঠিচার্জে অন্তত ৮ জন আহত হয়েছেন, যার মধ্যে একজনের অবস্থা গুরুতর। আরমান শাফিন বলেন, হামলাকারীরা কে তা তারা জানে না, তবে বিষয়টি নিয়ে আলোচনা করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন। 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরও পড়ুন