শনিবার ২ মে, ২০২৬
সর্বশেষ:
জুলাই সনদ বাস্তবায়নে প্রক্রিয়া নির্ধারণে সংসদে মুলতবি প্রস্তাব   মৃত্যুর মিছিলেও নীরবতা—আর কত গেলে জাগবে অস্বস্তি?   “দুর্নীতির জালে বন্দী গ্রামীণ সড়ক” সংসদে ফখরুলের তোপ   সংবিধান সংস্কার পরিষদ ইস্যুতে সংসদে তুমুল বিতর্ক, হট্টগোল   কোল্ড স্টোরেজে ভয়াবহ আগুন চট্টগ্রামে, নিয়ন্ত্রণে ছয় ইউনিট   মাসুদ–খালেদকে ‘দুষ্কৃতকারী’ আখ্যা চিফ প্রসিকিউটরের   স্বাধীনতার সূচনা নিয়ে অলি আহমদের মন্তব্যে তোলপাড়   “এটি আমার নৈতিক দায়িত্ব”—স্মৃতিসৌধে বিরোধীদলীয় নেতা   কড়া হুঁশিয়ারি ফখরুলের: “রাডার দিয়ে নজর রাখছি”  স্বাধীনতা দিবসকে ঘিরে জামায়াতের ২ দিনের কর্মসূচি প্রকাশ 

নেতানিয়াহু কোথায়? গোপন বৈঠক না রাজনৈতিক কৌশল? 

জুন 14, 2025
নেতানিয়াহু কোথায়? গোপন বৈঠক না রাজনৈতিক কৌশল? 

ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন শহরে ইসরায়েলি বাহিনীর শুক্রবার ভোররাতের বিমান হামলার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে অজ্ঞাত স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বলে দাবি করেছে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা। 

সংস্থাটি ইসরায়েলি গণমাধ্যমের বরাতে জানায়, হামলার পরপরই নেতানিয়াহুকে একটি বিশেষ উড়োজাহাজে করে অজ্ঞাত গন্তব্যে পাঠানো হয়। ধারণা করা হচ্ছে, তাঁকে গ্রিসের রাজধানী এথেন্সে নিয়ে যাওয়া হয়েছে। 

ইসরায়েলের চ্যানেল ১২ একটি ছবি প্রকাশ করে, যেখানে দেখা যায়—দুটি জঙ্গি বিমানের পাহারায় নেতানিয়াহুর উড়োজাহাজ অধিকৃত এলাকার বাইরে চলে যাচ্ছে। 

এই ঘটনায় প্রেক্ষাপটে, আজ ভোরে ইসরায়েল তেহরানসহ ইরানের একাধিক সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি, আইআরজিসি প্রধান হোসেইন সালামি, ও খাতাম আল-অনবিয়া সদর দপ্তরের প্রধান গোলাম আলী রশিদসহ অন্তত ২০ জন শীর্ষ সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। 

ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, এই হামলার ‘কঠিন প্রতিশোধ’ নেওয়া হবে। 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরও পড়ুন