সোমবার ২ মার্চ, ২০২৬
সর্বশেষ:
ইরানে হামলার ঘটনায় রাজনৈতিক দলগুলোর ক্ষোভ, বিশ্বশান্তির আহ্বান  সামনের চাকা সরকারি, পেছনের চাকা বিরোধী: জামায়াত আমিরের তুলনামূলক বক্তব্য  ৫ আগস্ট ইস্যুতে রাষ্ট্রপতি অনেক কিছু গোপন রেখেছেন: জামায়াত আমির  অভিজ্ঞ ও নবীনদের নিয়ে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটি  বিএনপি নেতাদের হাতে ছয় সিটির প্রশাসনের দায়িত্ব  স্থানীয় সরকার নির্বাচনে প্রস্তুতি, সারজিস হান্নানের নেতৃত্বে এনসিপি কমিটি  আওয়ামী লীগ নিয়ে সিদ্ধান্ত হবে আইনের পথেই: মির্জা ফখরুল  মনোনয়নবঞ্চিত কাইয়ুম চৌধুরীর নতুন দায়িত্ব সিলেট সিটির প্রশাসক  তেজগাঁও অফিসে এসে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় তারেক রহমানের  মার্চের মাঝামাঝি সংসদের প্রথম অধিবেশন, ইঙ্গিত সালাহউদ্দিনের 

এনসিপির কাল জেলা-উপজেলায় কর্মসূচি: জুলাই ঘোষণাপত্র, সনদ ও বিচারের দাবি 

জুন 18, 2025
এনসিপির কাল জেলা-উপজেলায় কর্মসূচি: জুলাই ঘোষণাপত্র, সনদ ও বিচারের দাবি 

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আগামীকাল বৃহস্পতিবার সারা দেশের জেলা ও উপজেলা পর্যায়ে কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে। কর্মসূচির প্রধান দাবি হিসেবে দলটি তুলে ধরেছে ‘জুলাই ঘোষণাপত্র’, ‘জুলাই সনদ’ এবং ‘জুলাই গণহত্যার’ বিচার। 

গতকাল মঙ্গলবার রাতে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন জানান, দলের আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এবং সদস্যসচিব আখতার হোসেন এই কর্মসূচি বাস্তবায়নের জন্য দলের নবগঠিত জেলা ও উপজেলা সমন্বয় কমিটিগুলোকে নির্দেশ দিয়েছেন। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, কর্মসূচি পালনের আগে সংশ্লিষ্ট কমিটিগুলোকে নিজ নিজ কার্যালয়ে প্রথম কার্যনির্বাহী সভা আয়োজন করতে হবে। এরপরই কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী কর্মসূচি পালিত হবে। এসব কর্মসূচির মধ্যে থাকছে আলোচনা সভা, সমাবেশ এবং বিক্ষোভ। 

এনসিপির এক কেন্দ্রীয় নেতা প্রথম আলোকে বলেন, আগামী ২২ জুন নির্বাচন কমিশনে নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য আবেদন জমা দেওয়ার শেষ দিন। এই লক্ষ্য সামনে রেখে ইতিমধ্যে দলটি প্রয়োজনীয়সংখ্যক জেলা ও উপজেলা কমিটি গঠন করেছে এবং বিভিন্ন স্থানে দলীয় কার্যালয় চালু করছে। 

তিনি আরও বলেন, “কমিটিগুলো গঠনের পর এখন পর্যন্ত কোনো কার্যকর কর্মসূচি পালন করা হয়নি। তাই নিবন্ধনের আবেদন জমা দেওয়ার আগে মাঠ পর্যায়ের কমিটিগুলোকে সক্রিয় করে তোলার অংশ হিসেবে এ কার্যনির্বাহী সভা এবং কর্মসূচি পালনের নির্দেশ দেওয়া হয়েছে।” 

দলীয় সূত্রে জানা গেছে, এনসিপি এ পর্যন্ত দেশের ৩৩টি জেলা ও ১২৬টি উপজেলায় সমন্বয় কমিটি গঠন করেছে। পরবর্তীতে এসব সমন্বয় কমিটির মাধ্যমেই আহ্বায়ক কমিটি চূড়ান্তভাবে গঠন করা হবে। 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরও পড়ুন