জুলাই গণ-অভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ আগস্টকে স্মরণীয় করে রাখতে এবং আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দুইদিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে।
গতকাল সোমবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির বিস্তারিত জানানো হয়।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজ মঙ্গলবার (৫ আগস্ট) দেশের সকল থানা ও উপজেলা এলাকায় বিজয় র্যালি অনুষ্ঠিত হবে।
পরবর্তী দিন বুধবার (৬ আগস্ট) দুপুর ২টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিজয় র্যালি বের হবে।
সেদিন দেশের সব জেলা ও মহানগরেও বিজয় র্যালি অনুষ্ঠিত হবে।
বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতা-কর্মীদের যথাসময়ে এই বিজয় র্যালিতে অংশগ্রহণের জন্য দলের পক্ষ থেকে বিশেষ আহ্বান জানানো হয়েছে।
গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার নেতৃত্বে গণ-অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। এ উপলক্ষে অন্তর্বর্তী সরকারসহ বিভিন্ন রাজনৈতিক দল নানা কর্মসূচি পালন করছে।