রবিবার ১০ মে, ২০২৬
সর্বশেষ:
দলের ঐক্য ও সমর্থন ছাড়া সরকারের সফলতা অসম্ভব: প্রধানমন্ত্রী   ইডেন কলেজে মধ্যরাতের বিক্ষোভ, ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবি   জুলাই সনদ বাস্তবায়নে প্রক্রিয়া নির্ধারণে সংসদে মুলতবি প্রস্তাব   মৃত্যুর মিছিলেও নীরবতা—আর কত গেলে জাগবে অস্বস্তি?   “দুর্নীতির জালে বন্দী গ্রামীণ সড়ক” সংসদে ফখরুলের তোপ   সংবিধান সংস্কার পরিষদ ইস্যুতে সংসদে তুমুল বিতর্ক, হট্টগোল   কোল্ড স্টোরেজে ভয়াবহ আগুন চট্টগ্রামে, নিয়ন্ত্রণে ছয় ইউনিট   মাসুদ–খালেদকে ‘দুষ্কৃতকারী’ আখ্যা চিফ প্রসিকিউটরের   স্বাধীনতার সূচনা নিয়ে অলি আহমদের মন্তব্যে তোলপাড়   “এটি আমার নৈতিক দায়িত্ব”—স্মৃতিসৌধে বিরোধীদলীয় নেতা  

দলের ঐক্য ও সমর্থন ছাড়া সরকারের সফলতা অসম্ভব: প্রধানমন্ত্রী  

মে 10, 2026
দলের ঐক্য ও সমর্থন ছাড়া সরকারের সফলতা অসম্ভব: প্রধানমন্ত্রী  

দেশের মানুষের কাছে দেওয়া নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে দলীয় নেতা–কর্মীদের ঐক্য, সমন্বয় ও সক্রিয় সহযোগিতার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, দলীয় সমর্থন ও সমন্বয় ছাড়া সরকারের পক্ষে সফলভাবে দায়িত্ব পালন করা সম্ভব নয়। 

রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে শনিবার আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। সভায় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন। 

তারেক রহমান বলেন, নির্বাচনের আগে জনগণের কাছে যেসব অঙ্গীকার করা হয়েছিল, সেগুলো বাস্তবায়নের জন্য এখন নতুন করে সংগ্রামে নামতে হবে। তাঁর ভাষায়, একটি রাজনৈতিক লড়াই শেষ হলেও এখন শুরু হয়েছে মানুষের প্রত্যাশা পূরণের আরেকটি বড় দায়িত্ব। 

তিনি নেতা–কর্মীদের উদ্দেশে বলেন, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে তাঁরা কঠিন পরিস্থিতির মধ্যেও মাঠে সক্রিয় ছিলেন এবং জনগণ বিএনপি ও দলের নির্বাচনী ইশতেহারের প্রতি সমর্থন জানিয়েছে। 

প্রধানমন্ত্রী আরও বলেন, নির্বাচনের আগে বিএনপির ইশতেহার ছিল দলীয় প্রতিশ্রুতি, কিন্তু সরকার গঠনের পর সেটি এখন দেশের জনগণের ইশতেহারে পরিণত হয়েছে। তাই জনগণের প্রত্যাশা পূরণে সরকারের সর্বোচ্চ আন্তরিকতা ও প্রচেষ্টা থাকতে হবে। 

সুশাসন প্রতিষ্ঠার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে তারেক রহমান বলেন, সরকার এমন একটি বাংলাদেশ গড়তে চায় যেখানে শিক্ষার্থীরা উন্নত শিক্ষার পরিবেশ পাবে এবং নারী, পুরুষ ও শিশুসহ সবাই নিরাপদে চলাচল করতে পারবে। 

স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, রাজনৈতিক সহিংসতা, গুম ও নির্যাতনের অভিজ্ঞতা থেকে বিএনপি এমন একটি রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠা করতে চায়, যেখানে মত প্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক বিতর্কের পরিবেশ নিশ্চিত হবে। 

দিনব্যাপী রুদ্ধদ্বার এই মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভাপতিত্ব করেন রুহুল কবির রিজভী। এছাড়া বিএনপির স্থায়ী কমিটির একাধিক জ্যেষ্ঠ নেতাও সভায় অংশ নেন। 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরও পড়ুন