রবিবার ২১ জুন, ২০২৬
সর্বশেষ:
‘সাদাকে সাদা, কালোকে কালো বলুন’—সাংবাদিকদের প্রতি জামায়াত আমিরের আহ্বান   বিশ্বকাপে প্রিয় দলের ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   স্থানীয় সরকার নির্বাচন কবে? সম্ভাব্য সময় জানালেন মন্ত্রী   লন্ডনে হাসনাত আবদুল্লাহকে ঘিরে উত্তপ্ত পরিস্থিতি, আটক তিন বিক্ষোভকারী   ইন্দিরা গান্ধী বিমানবন্দরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদকে নিয়ে চাঞ্চল্য   বেনজীর গ্রেপ্তার: সরকারের চেয়ে ইন্টারপোলকে কৃতিত্ব দিল জামায়াত   শিক্ষার মান নিয়ে সংসদে বিতর্ক, সিঙ্গাপুরের সঙ্গে তুলনা প্রতিমন্ত্রীর   সরকারি চাকরিতে নতুন সুযোগ, নিয়োগ পাবে ৫ লাখ মানুষ   এস আলমের গাড়ি বিতর্কে সংসদে মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী   সীমান্তে ‘পুশ ইন’ ও হত্যা বন্ধে জোর দাবি ভাসানী জনশক্তি পার্টির  

প্রধান উপদেষ্টা সাত দলের সঙ্গে বৈঠক করবেন আগামীকাল 

সেপ্টেম্বর 1, 2025
প্রধান উপদেষ্টা সাত দলের সঙ্গে বৈঠক করবেন আগামীকাল 

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আগামীকাল সাতটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকটি বিকেল পাঁচটায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত হবে, আজ সোমবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে। 

গত রোববার প্রধান উপদেষ্টা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে বৈঠক করেছেন। তবে সংস্কার ও জাতীয় নির্বাচনের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ অব্যাহত রয়েছে। বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপি তাদের আগের অবস্থানেই দাঁড়িয়েছে। 

প্রধান উপদেষ্টা আবারও স্পষ্ট করে বলেছেন, ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই। তিনি আরও বলেছেন, কেউ যদি অন্য কোনো বিকল্পের কথা ভাবেন, তা জাতির জন্য গভীর বিপজ্জনক হবে। 

গত শুক্রবার রাতে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের কর্মীদের মধ্যে সংঘর্ষে নুরুল হকের আহত হওয়ার ঘটনায় উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়। অন্তর্বর্তী সরকারসহ দেশের প্রায় সব দল এই ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। পরিস্থিতি মোকাবেলায় শনিবার অন্তর্বর্তী সরকারের সভায় প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে নুরুল হকের ওপর হামলার বিষয়ে বিচার বিভাগীয় তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরও পড়ুন