মঙ্গলবার ১৬ জুন, ২০২৬
সর্বশেষ:
লন্ডনে হাসনাত আবদুল্লাহকে ঘিরে উত্তপ্ত পরিস্থিতি, আটক তিন বিক্ষোভকারী   ইন্দিরা গান্ধী বিমানবন্দরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদকে নিয়ে চাঞ্চল্য   বেনজীর গ্রেপ্তার: সরকারের চেয়ে ইন্টারপোলকে কৃতিত্ব দিল জামায়াত   শিক্ষার মান নিয়ে সংসদে বিতর্ক, সিঙ্গাপুরের সঙ্গে তুলনা প্রতিমন্ত্রীর   সরকারি চাকরিতে নতুন সুযোগ, নিয়োগ পাবে ৫ লাখ মানুষ   এস আলমের গাড়ি বিতর্কে সংসদে মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী   সীমান্তে ‘পুশ ইন’ ও হত্যা বন্ধে জোর দাবি ভাসানী জনশক্তি পার্টির   অপরাধের পরিসংখ্যানেই ফুটে উঠছে নিরাপত্তাহীনতা: রুমিন ফারহানা   নতুন অর্থবছরের বাজেট অধিবেশন শুরু সংসদে   জ্বালানি নিরাপত্তায় তিন মাসের মজুত সক্ষমতা চায় বিশেষ কমিটি  

হত্যার উদ্দেশ্যে নুরকে আঘাত করা হয়েছে, দাবি বিএনপির 

সেপ্টেম্বর 2, 2025
হত্যার উদ্দেশ্যে নুরকে আঘাত করা হয়েছে, দাবি বিএনপির

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেছেন, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলা হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে সংঘটিত হয়েছে। “যারা এই হামলা করেছে, তারা হত্যার উদ্দেশ্যেই করেছে, এটা স্পষ্ট,” মঙ্গলবার (২ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নুরুল হককে দেখতে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। 

মির্জা ফখরুল এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বলেন, “একটি গণ-অভ্যুত্থানের পরও রাজনৈতিক নেতাদের ওপর এভাবে হামলা হচ্ছে, যা সাধারণ মানুষের প্রতি তাদের আচরণ নিয়েও উদ্বেগ সৃষ্টি করে।” তিনি বিচার বিভাগীয় তদন্ত কমিশনের দ্রুত তদন্ত সম্পন্ন করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। এছাড়া, নুরুল হকের উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানোর ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। 

গত শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি (জাপা) ও গণ অধিকার পরিষদের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। গণ অধিকার পরিষদের একটি মিছিল জাপার কার্যালয়ের সামনে দিয়ে যাওয়ার সময় এই সংঘাত শুরু হয়। আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিপেটায় নুরুল হকসহ বেশ কয়েকজন আহত হন। নুরুল হকের মাথায় গুরুতর আঘাত এবং নাকের হাড় ভেঙে যাওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। 

গণ অধিকার পরিষদ অভিযোগ করেছে, তাদের মিছিলে জাপার নেতা-কর্মীরা হামলা চালিয়েছে। অপরপক্ষে, জাপা দাবি করেছে, গণ অধিকার পরিষদের নেতা-কর্মীরাই তাদের ওপর আক্রমণ করেছে। 

এ ঘটনায় ক্যাম্পাস ও রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। মির্জা ফখরুল এই হামলাকে অগ্রহণযোগ্য উল্লেখ করে দ্রুত বিচার ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরও পড়ুন