বুধবার ১ জুলাই, ২০২৬
সর্বশেষ:
তিস্তা প্রকল্পে আর দেরি নয়, বাস্তবায়নের বার্তা তারেক রহমানের  নতুন নামে নয়, আওয়ামী লীগের সব কর্মসূচিই নিষিদ্ধ: তথ্য উপদেষ্টা  চীনের বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর  বিএনপি-চীনা কমিউনিস্ট পার্টির নতুন অধ্যায়, সই হলো সমঝোতা স্মারক  রাজনীতির দুই মঞ্চে দুই বার্তা, কী চায় জামায়াত?  বাণিজ্য ভারসাম্যে বড় চাপ: চীনের পর ভারতের সঙ্গেও ঘাটতি বাড়ছে   আগামীকাল ঢাকায় ১১ দলের মহাসমাবেশ, রাজনৈতিক অঙ্গনে বাড়ছে উত্তাপ  দেশের পরিবর্তনে আরেক বিপ্লবের ইঙ্গিত জামায়াত আমিরের   রাজনীতিতে নারীর অংশগ্রহণে উদ্বেগজনক চিত্র তুলে ধরল বিআইজিডি   ‘সাদাকে সাদা, কালোকে কালো বলুন’—সাংবাদিকদের প্রতি জামায়াত আমিরের আহ্বান  

ভোটকেন্দ্র বাড়লেও ভোটকক্ষ কমছে এবারের নির্বাচনে 

অক্টোবর 27, 2025
ভোটকেন্দ্র বাড়লেও ভোটকক্ষ কমছে এবারের নির্বাচনে 

আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য নির্বাচন কমিশন (ইসি) ৪২,৭৬১টি ভোটকেন্দ্র চূড়ান্ত করেছে। ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ সোমবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ব্রিফিংয়ে জানান, “এবার ভোটকেন্দ্র আগের তুলনায় ৬১১টি বেশি, তবে ভোটকক্ষ কমছে প্রায় ১৬ হাজার।” 

দেশের ৩০০টি আসনে এই ভোটকেন্দ্রগুলোতে পুরুষদের জন্য ১ লাখ ১৫ হাজার ১৩৭টি এবং নারীদের জন্য ১ লাখ ২৯ হাজার ৬০২টি ভোটকক্ষ থাকবে, মোট ২ লাখ ৪৪ হাজার ৬৪৯টি। গড়ে প্রতি তিন হাজার ভোটারের জন্য একটি কক্ষ। আখতার আহমেদ বলেন, “নির্বাচনের প্রায় ৯০ থেকে ৯৫ ভাগ প্রস্তুতি সম্পন্ন। সময়মতো সব শেষ করা সম্ভব হবে।” 

অস্থায়ী ভোটকেন্দ্র হিসেবে প্রাথমিকভাবে ১৪টি কেন্দ্রে প্রায় ১২ হাজার কক্ষ থাকবে। গত দ্বাদশ নির্বাচনে (২০২৪) ভোটকেন্দ্র ছিল ৪২,১৫০টি এবং ভোটকক্ষ ২ লাখ ৬০,৮৫৮টি। ইসি সচিব জানান, “রাজনৈতিক দল ও পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন প্রক্রিয়ায় আমরা কিছুটা পিছিয়ে আছি, তবে সপ্তাহের মধ্যে তা সম্পন্ন হবে।” 

বিএনপির আপত্তির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “জোটের ক্ষেত্রে এক দলের প্রতীক অন্য দলের ব্যবহার বন্ধের বিষয়টি আইন মন্ত্রণালয়ে রয়েছে। কমিশন সবার জন্য গ্রহণযোগ্য সিদ্ধান্ত নেবে।” গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধনের অধ্যাদেশে জোট গঠনেও অন্য দলের প্রতীকে নির্বাচনের সুযোগ বন্ধের বিধান রয়েছে। জুলাই সনদের গণভোট প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে কোনো তথ্য ইসির কাছে নেই। 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরও পড়ুন