শনিবার ২ মে, ২০২৬
সর্বশেষ:
জুলাই সনদ বাস্তবায়নে প্রক্রিয়া নির্ধারণে সংসদে মুলতবি প্রস্তাব   মৃত্যুর মিছিলেও নীরবতা—আর কত গেলে জাগবে অস্বস্তি?   “দুর্নীতির জালে বন্দী গ্রামীণ সড়ক” সংসদে ফখরুলের তোপ   সংবিধান সংস্কার পরিষদ ইস্যুতে সংসদে তুমুল বিতর্ক, হট্টগোল   কোল্ড স্টোরেজে ভয়াবহ আগুন চট্টগ্রামে, নিয়ন্ত্রণে ছয় ইউনিট   মাসুদ–খালেদকে ‘দুষ্কৃতকারী’ আখ্যা চিফ প্রসিকিউটরের   স্বাধীনতার সূচনা নিয়ে অলি আহমদের মন্তব্যে তোলপাড়   “এটি আমার নৈতিক দায়িত্ব”—স্মৃতিসৌধে বিরোধীদলীয় নেতা   কড়া হুঁশিয়ারি ফখরুলের: “রাডার দিয়ে নজর রাখছি”  স্বাধীনতা দিবসকে ঘিরে জামায়াতের ২ দিনের কর্মসূচি প্রকাশ 

৫ আগস্ট ইস্যুতে রাষ্ট্রপতি অনেক কিছু গোপন রেখেছেন: জামায়াত আমির 

ফেব্রুয়ারি 25, 2026
৫ আগস্ট ইস্যুতে রাষ্ট্রপতি অনেক কিছু গোপন রেখেছেন: জামায়াত আমির 

গণ-অভ্যুত্থানের দিন ৫ আগস্ট ২০২৪ নিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অনেক গুরুত্বপূর্ণ তথ্য চেপে গেছেন বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। 

আজ মঙ্গলবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টে রাষ্ট্রপতির সাম্প্রতিক সাক্ষাৎকার নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। 

শফিকুর রহমান লিখেছেন, ‘৫ই আগস্ট ২০২৪ বিষয়ে রাষ্ট্রপতি অনেক কিছুই চেপে গিয়েছেন।’ 

তিনি উল্লেখ করেন, পতিত প্রধানমন্ত্রীর পদত্যাগের সময় উপস্থিত নেতাদের যা বলেছিলেন এবং পরে জাতিকে যা জানিয়েছিলেন, তার সঙ্গে রাষ্ট্রপতির বর্তমান বক্তব্যের কোনো মিল নেই। 

‘কোটি কোটি মানুষ যা শুনেছে, সেদিন তিনি যা বলেছিলেন আর এখন যা বলছেন—তার হিসেব রাষ্ট্রপতি মিলিয়ে দেবেন কি?’ —প্রশ্ন করেন জামায়াত আমির। 

পোস্টের শেষে তিনি লেখেন, ‘জাতি অবুঝ নয়। রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা থেকে এ রকম আচরণ একেবারেই অগ্রহণযোগ্য।’ 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরও পড়ুন