সোমবার ৯ মার্চ, ২০২৬
সর্বশেষ:
জনগণের দুর্ভোগ না বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর  মির্জা আব্বাসের অভিযোগে নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ  স্পিকার ও রাষ্ট্রপতি পদে সম্ভাব্য নাম নিয়ে বিএনপিতে আলোচনা  যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি পুনর্বিবেচনার ইঙ্গিত, পল কাপুরকে জানাল জামায়াত  জাতীয় সংসদের চিফ হুইপ হিসেবে দায়িত্ব পেলেন নূরুল ইসলাম  গণভোট বিতর্কে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন শিশির মনির  আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে খামেনি হত্যা গ্রহণযোগ্য নয়: চরমোনাই পীর  প্রথম দফায় ২০৪ ইউপিতে ভোটের প্রস্তুতি শুরু  ইরানে হামলার ঘটনায় রাজনৈতিক দলগুলোর ক্ষোভ, বিশ্বশান্তির আহ্বান  সামনের চাকা সরকারি, পেছনের চাকা বিরোধী: জামায়াত আমিরের তুলনামূলক বক্তব্য 

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি পুনর্বিবেচনার ইঙ্গিত, পল কাপুরকে জানাল জামায়াত 

মার্চ 5, 2026
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি পুনর্বিবেচনার ইঙ্গিত, পল কাপুরকে জানাল জামায়াত 

 
বাংলাদেশ জামায়াতে ইসলামী অন্তর্বর্তী সরকারের আমলে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত বাণিজ্যচুক্তি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবে। চুক্তির ইতিবাচক দিকগুলো গ্রহণ করা হবে, বাকি অংশগুলো বর্জন করা হবে। 

আজ বৃহস্পতিবার সকালে ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে আলোচনা শেষে নায়েবে আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের সাংবাদিকদের এ কথা জানান। 

সকাল নয়টায় ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের বাসভবনে পল কাপুরের সঙ্গে জামায়াত প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। 

জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের জানান, পল কাপুরের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। চুক্তির ইতিবাচক অংশগুলো গ্রহণ করে বাকিগুলো বর্জন করবে জামায়াত। 

যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান জানিয়ে জামায়াত বলেছে, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিনিয়োগের জন্য অনুকূল। 

সংসদে সরকারি ও বিরোধী দলের অংশগ্রহণ নিয়ে পল কাপুরের প্রশ্নে জামায়াত জানায়, সংসদে গতিশীল ভূমিকা পালন করতে চায় দলটি। জনস্বার্থ রক্ষায় সরকারকে সমর্থন করবে এবং ইতিবাচক বিষয়ে সহায়তা প্রদান করবে। 

ডেপুটি স্পিকার পদে বিরোধী দল থেকে প্রতিনিধি নেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে, যা জামায়াত ইতিবাচক বলে মনে করে। 

আলোচনায় আরও উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান এবং আমিরে জামায়াতের পররাষ্ট্রবিষয়ক বিশেষ উপদেষ্টা মীর আহমেদ বিন কাসেম। 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরও পড়ুন