শনিবার ২ মে, ২০২৬
সর্বশেষ:
জুলাই সনদ বাস্তবায়নে প্রক্রিয়া নির্ধারণে সংসদে মুলতবি প্রস্তাব   মৃত্যুর মিছিলেও নীরবতা—আর কত গেলে জাগবে অস্বস্তি?   “দুর্নীতির জালে বন্দী গ্রামীণ সড়ক” সংসদে ফখরুলের তোপ   সংবিধান সংস্কার পরিষদ ইস্যুতে সংসদে তুমুল বিতর্ক, হট্টগোল   কোল্ড স্টোরেজে ভয়াবহ আগুন চট্টগ্রামে, নিয়ন্ত্রণে ছয় ইউনিট   মাসুদ–খালেদকে ‘দুষ্কৃতকারী’ আখ্যা চিফ প্রসিকিউটরের   স্বাধীনতার সূচনা নিয়ে অলি আহমদের মন্তব্যে তোলপাড়   “এটি আমার নৈতিক দায়িত্ব”—স্মৃতিসৌধে বিরোধীদলীয় নেতা   কড়া হুঁশিয়ারি ফখরুলের: “রাডার দিয়ে নজর রাখছি”  স্বাধীনতা দিবসকে ঘিরে জামায়াতের ২ দিনের কর্মসূচি প্রকাশ 

সালাহউদ্দিন: ১৯৭১ থেকেই ইতিহাস বিকৃত করছে আওয়ামী লীগ 

ডিসেম্বর 16, 2025
সালাহউদ্দিন: ১৯৭১ থেকেই ইতিহাস বিকৃত করছে আওয়ামী লীগ 

রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা দল আওয়ামী লীগ ১৯৭১ সাল থেকেই দেশের ইতিহাস বিকৃত করা শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ওই সময় থেকেই আওয়ামী লীগ ইতিহাসের দলীয়করণ করেছে এবং বিভ্রান্তি তৈরি করেছে। 

আজ সোমবার বিকেলে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। 

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘১৯৭১-কে নিজেদের পকেটস্থ করার সমস্ত উপায় তারা তখন থেকেই শুরু করেছে।’ তিনি অভিযোগ করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা করলেও স্বাধীনতার ঘোষণাপত্রে মিথ্যা বয়ান জুড়ে দেওয়া হয়েছে যে শেখ মুজিবুর রহমান ঢাকায় যথাযথ প্রক্রিয়ায় স্বাধীনতা ঘোষণা করেছেন। পরবর্তীতে পঞ্চদশ সংশোধনীতে মুজিবের নামে একটি তথাকথিত ঘোষণা ছাপিয়ে দেওয়া হয়। 

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ পরতে পরতে শুরু থেকে সমস্ত জায়গায় ইতিহাসকে দলীয়করণ করেছে, বিভ্রান্তি তৈরি করেছে এবং ইতিহাসকে বিকৃত করেছে।’ প্রকৃত স্বাধীনতার ইতিহাস, বিজয় দিবসের ইতিহাস, যুদ্ধের দলিলপত্র ও সেক্টরভিত্তিক মুক্তিযুদ্ধের ইতিহাস পড়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এতে আগামীতে জ্ঞানভিত্তিক, বুদ্ধিবৃত্তিক ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে। 

বিজয় অর্জন ও সংহত করা কঠিন উল্লেখ করে সালাহউদ্দিন বলেন, দীর্ঘ ১৬-১৭ বছরের গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে জুলাই অভ্যুত্থানের বিজয় এসেছে। মুক্তিযুদ্ধের নয় মাসের বিজয়ের পেছনে অসীম আত্মত্যাগ ছিল। বিজয় দেখার সৌভাগ্য সবার হয়নি, কিন্তু তার দায়ভার সবার। 

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকা তুলে ধরে তিনি বলেন, মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণার মাধ্যমেই সশস্ত্র মুক্তিযুদ্ধের সূচনা হয়। ১৯৭৫-এর পর দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার সংগ্রামেও জিয়ার ভূমিকা ঐতিহাসিক। বিজয় সুসংহত না করলে তা শৃঙ্খলিত স্বাধীনতায় রূপ নেয়, যা পরাধীনতারই আরেক রূপ। 

বর্তমান গণতান্ত্রিক বিজয়কে কলঙ্কিত করতে দেশে-বিদেশে ষড়যন্ত্র চলছে সতর্ক করে সালাহউদ্দিন বলেন, আওয়ামী লীগ নানা বয়ান তৈরি করে ২০২৪-এর গণ-অভ্যুত্থানকে ভুয়া ও ফ্যাসিবাদের সঙ্গে তুলনা করার চেষ্টা করছে। এই বিজয়কে টেকসই করতে সবাইকে সক্রিয় থাকতে হবে, নয়তো গণতন্ত্র প্রাতিষ্ঠানিক ও সাংবিধানিক রূপ পাবে না। 

মহান বিজয় দিবসে বিএনপির এই আলোচনা সভা মুক্তিযুদ্ধের ইতিহাস ও বর্তমান গণতান্ত্রিক অর্জনের মধ্যে সংযোগ স্থাপনের প্রয়াস হিসেবে দেখা হচ্ছে। 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরও পড়ুন