বৃহস্পতিবার ১২ মার্চ, ২০২৬
সর্বশেষ:
সংসদের অধিবেশন কাল, আজই স্পিকার–ডেপুটি স্পিকার চূড়ান্ত  সংসদ অধিবেশন সামনে রেখে বৈঠকে বিএনপি সংসদীয় দল  নেপালের নতুন রাজনীতির সাফল্য, বাংলাদেশে কেন থমকে এনসিপি ?   কূটনীতিতে প্রভাব বাড়াতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টা চান বিরোধীদলীয় নেতা  জনগণের দুর্ভোগ না বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর  মির্জা আব্বাসের অভিযোগে নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ  স্পিকার ও রাষ্ট্রপতি পদে সম্ভাব্য নাম নিয়ে বিএনপিতে আলোচনা  যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি পুনর্বিবেচনার ইঙ্গিত, পল কাপুরকে জানাল জামায়াত  জাতীয় সংসদের চিফ হুইপ হিসেবে দায়িত্ব পেলেন নূরুল ইসলাম  গণভোট বিতর্কে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন শিশির মনির 

সংসদ অধিবেশন সামনে রেখে বৈঠকে বিএনপি সংসদীয় দল 

মার্চ 11, 2026
সংসদ অধিবেশন সামনে রেখে বৈঠকে বিএনপি সংসদীয় দল 

ক্ষমতাসীন বিএনপির সংসদীয় দলের বৈঠক আজ বুধবার জাতীয় সংসদ ভবনে শুরু হয়েছে। বেলা সোয়া ১১টায় শুরু হওয়া এই বৈঠকে সভাপতিত্ব করছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। 

বৈঠক সূত্রে জানা গেছে, আগামীকাল বৃহস্পতিবার সংসদের প্রথম অধিবেশন শুরুর পর শুক্র ও শনিবার বিরতি দিয়ে ১৫ মার্চ আবার সংসদ বসবে। সেদিন নতুন স্পিকার নির্বাচন করা হবে। এরপর মুলতবি করে ২৯ মার্চ আবার অধিবেশন শুরু হবে। 

আজকের বৈঠকে নতুন সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনসহ অধিবেশনের শুরুতে সভাপতিত্বের বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বিএনপি সূত্র জানিয়েছে, সংসদের শীর্ষ পদগুলোয় অভিজ্ঞ ও রাজনৈতিকভাবে গ্রহণযোগ্য ব্যক্তিদের বসানোর সিদ্ধান্ত নিয়েছে দল। 

স্পিকার পদে দলের স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান ও হাফিজ উদ্দিন আহমদ এবং সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুকের নাম আলোচনায় রয়েছে। এর মধ্যে হাফিজ উদ্দিন আহমদের নামই সবচেয়ে বেশি আলোচিত। 

এদিকে ডেপুটি স্পিকারের পদটি বিরোধী দল জামায়াতে ইসলামীকে দেওয়ার প্রস্তাব দিয়েছে বিএনপি। জামায়াত এ প্রস্তাব গ্রহণ করবে কি না, তা আজকের বৈঠকেই চূড়ান্ত হতে পারে। 

প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেড় বছর পর গত ১২ ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকারের অধীনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসন নিয়ে সরকার গঠন করে বিএনপি। 

সংবিধান অনুসারে নির্বাচনের ফল ঘোষণার ৩০ দিনের মধ্যে সংসদের প্রথম অধিবেশন আহ্বান করতে হয়। সেই অনুযায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগামীকাল বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেছেন। অধিবেশন কতদিন চলবে, তা এখনো চূড়ান্ত হয়নি। কার্য উপদেষ্টা কমিটি গঠনের পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরও পড়ুন