সোমবার ৬ জুলাই, ২০২৬
সর্বশেষ:
দেশের প্রতিটি পরিবার পাবে ফ্যামিলি কার্ড, জানালেন সমাজকল্যাণমন্ত্রী  জুলাই পদযাত্রার ৬৪ জেলার রুট প্রকাশ করল এনসিপি  ‘নতুন বাংলাদেশ’ গড়ার এখনই সময়: মির্জা ফখরুল  ইসলামী ব্যাংক থেকে ’৭১-এর ইতিহাস—বিভিন্ন ইস্যুতে উত্তাল সংসদ   কালের কণ্ঠসহ চার সংবাদমাধ্যমের বিরুদ্ধে এনসিপির অভিযোগ   সাইবার নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান তথ্যমন্ত্রীর  সাইবার সহিংসতা বন্ধে কঠোর আইন প্রয়োগের আহ্বান রুমিন ফারহানার  প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট–পরবর্তী নৈশভোজ বাতিল, সাশ্রয়ে নতুন বার্তা  তিস্তা প্রকল্পে আর দেরি নয়, বাস্তবায়নের বার্তা তারেক রহমানের  নতুন নামে নয়, আওয়ামী লীগের সব কর্মসূচিই নিষিদ্ধ: তথ্য উপদেষ্টা 

স্বাধীনতা দিবসকে ঘিরে জামায়াতের ২ দিনের কর্মসূচি প্রকাশ 

মার্চ 24, 2026
স্বাধীনতা দিবসকে ঘিরে জামায়াতের ২ দিনের কর্মসূচি প্রকাশ 

বাংলাদেশ জামায়াতে ইসলামী মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দুই দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে। 

আজ সোমবার সন্ধ্যায় দলের কেন্দ্রীয় প্রচার বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৫ মার্চ বেলা ৩টায় জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতের আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। কেন্দ্রীয় ও মহানগর শাখার নেতারা এতে বক্তব্য রাখবেন। 

২৬ মার্চ স্বাধীনতা দিবসে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। এছাড়া সংগঠনের সব পর্যায়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। 

সকালে জামায়াত আমির শফিকুর রহমান রাষ্ট্রীয় অনুষ্ঠানের অংশ হিসেবে সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন এবং দোয়া করবেন। 

জামায়াতে ইসলামী এ কর্মসূচির মাধ্যমে মহান স্বাধীনতা দিবস যথাযথ মর্যাদায় পালন করবে বলে জানিয়েছে। 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরও পড়ুন