রবিবার ২১ জুন, ২০২৬
সর্বশেষ:
‘সাদাকে সাদা, কালোকে কালো বলুন’—সাংবাদিকদের প্রতি জামায়াত আমিরের আহ্বান   বিশ্বকাপে প্রিয় দলের ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   স্থানীয় সরকার নির্বাচন কবে? সম্ভাব্য সময় জানালেন মন্ত্রী   লন্ডনে হাসনাত আবদুল্লাহকে ঘিরে উত্তপ্ত পরিস্থিতি, আটক তিন বিক্ষোভকারী   ইন্দিরা গান্ধী বিমানবন্দরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদকে নিয়ে চাঞ্চল্য   বেনজীর গ্রেপ্তার: সরকারের চেয়ে ইন্টারপোলকে কৃতিত্ব দিল জামায়াত   শিক্ষার মান নিয়ে সংসদে বিতর্ক, সিঙ্গাপুরের সঙ্গে তুলনা প্রতিমন্ত্রীর   সরকারি চাকরিতে নতুন সুযোগ, নিয়োগ পাবে ৫ লাখ মানুষ   এস আলমের গাড়ি বিতর্কে সংসদে মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী   সীমান্তে ‘পুশ ইন’ ও হত্যা বন্ধে জোর দাবি ভাসানী জনশক্তি পার্টির  

খালেদা জিয়ার মনোনয়নপত্র জমা, প্রস্তুত বিএনপির বিকল্প পরিকল্পনাও 

ডিসেম্বর 29, 2025
খালেদা জিয়ার মনোনয়নপত্র জমা, প্রস্তুত বিএনপির বিকল্প পরিকল্পনাও 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১ আসনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। 

আজ সোমবার বেলা সোয়া একটায় জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে খালেদা জিয়ার মনোনয়নপত্র জমা দেন তাঁর নির্বাচনী সমন্বয়ক মুন্সি রফিকুল আলম মজনু, দলের ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, চেয়ারপারসনের উপদেষ্টা ভিপি জয়নাল প্রমুখ। এ সময় একই আসনে মজনু নিজেও বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। 

খালেদা জিয়ার নির্বাচনী সমন্বয়ক মুন্সি রফিকুল আলম মজনু বলেন, ‘বিএনপির দলীয় প্রার্থী চেয়ারপারসন খালেদা জিয়া। তাঁর পক্ষেই আমরা কাজ করছি।’ 

দলের ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু জানান, নেত্রী অসুস্থ থাকায় বিকল্প প্রার্থী হিসেবে মজনুকে রাখা হয়েছে। শেষ মুহূর্তে খালেদা জিয়া নির্বাচন করতে না পারলে বিকল্প চিন্তা করা হবে। তবে খালেদা জিয়া মাঠে না থাকলেও তাঁর পক্ষে প্রচারণা অব্যাহত থাকবে। 

এর আগে ২১ ডিসেম্বর খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়। ফেনী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মনিরা হক নিশ্চিত করেন, ফেনী-১ আসনে খালেদা জিয়া ও মজনুর মনোনয়নপত্র জমা পড়েছে। এ আসনে বিএনপি ছাড়াও জামায়াত, জাতীয় পার্টিসহ বিভিন্ন দল ও স্বতন্ত্র মিলিয়ে ১৬ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরও পড়ুন