রবিবার ২৮ জুন, ২০২৬
সর্বশেষ:
চীনের বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর  বিএনপি-চীনা কমিউনিস্ট পার্টির নতুন অধ্যায়, সই হলো সমঝোতা স্মারক  রাজনীতির দুই মঞ্চে দুই বার্তা, কী চায় জামায়াত?  বাণিজ্য ভারসাম্যে বড় চাপ: চীনের পর ভারতের সঙ্গেও ঘাটতি বাড়ছে   আগামীকাল ঢাকায় ১১ দলের মহাসমাবেশ, রাজনৈতিক অঙ্গনে বাড়ছে উত্তাপ  দেশের পরিবর্তনে আরেক বিপ্লবের ইঙ্গিত জামায়াত আমিরের   রাজনীতিতে নারীর অংশগ্রহণে উদ্বেগজনক চিত্র তুলে ধরল বিআইজিডি   ‘সাদাকে সাদা, কালোকে কালো বলুন’—সাংবাদিকদের প্রতি জামায়াত আমিরের আহ্বান   বিশ্বকাপে প্রিয় দলের ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   স্থানীয় সরকার নির্বাচন কবে? সম্ভাব্য সময় জানালেন মন্ত্রী  

ইডেন কলেজে মধ্যরাতের বিক্ষোভ, ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবি  

মে 10, 2026
ইডেন কলেজে মধ্যরাতের বিক্ষোভ, ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবি  

ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে শনিবার রাতে ইডেন মহিলা কলেজে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন। এ সময় তাঁরা প্রধান ফটকের তালা ভেঙে বাইরে বেরিয়ে এসে বিভিন্ন স্লোগান দেন। 

রাত প্রায় ১১টার দিকে হজরত রাবেয়া বসরী ছাত্রীনিবাসসহ বিভিন্ন হলের শিক্ষার্থীরা একত্র হয়ে আন্দোলনে নামেন। তারা ‘ছাত্ররাজনীতির ঠিকানা, এই ইডেনে হবে না’—এমন স্লোগান দিতে থাকেন এবং ক্যাম্পাসে রাজনীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করার দাবি জানান। 

এর আগে সন্ধ্যায় কলেজ ফটকে লেখা ‘রাজনীতিমুক্ত ক্যাম্পাস’ শব্দগুচ্ছ মুছে দেওয়ার অভিযোগ ওঠে। এ ঘটনাকে কেন্দ্র করেই শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পরে বিক্ষোভে রূপ নেয়। 

একপর্যায়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মূল ফটকের তালা ভেঙে ফেলে এবং ক্যাম্পাসের বাইরে থাকা একটি ব্যানার ছিঁড়ে আগুন দেওয়ার চেষ্টা করেন। ওই ব্যানারটি ইডেন মহিলা কলেজ ছাত্রদলের সভাপতি প্রার্থী তৈয়বা ত্বাহার পক্ষ থেকে টানানো ছিল বলে জানা যায়। তবে আগুন লাগানোর চেষ্টা ব্যর্থ হয়। 

পরবর্তীতে আন্দোলনরত শিক্ষার্থীরা ক্যাম্পাসের মূল ফটকে কালো রঙে ‘সম্পূর্ণ রাজনীতিমুক্ত ইডেন ক্যাম্পাস’ লিখে দেন। 

আন্দোলনকারীরা অভিযোগ করেন, ক্যাম্পাসে রাজনৈতিক প্রভাব ও দলীয় কার্যক্রমের কারণে শিক্ষার পরিবেশ ব্যাহত হচ্ছে। তারা সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধের দাবি জানান। 

এদিকে ঘটনাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন। তিনি বলেন, ছাত্ররাজনীতিতে অংশগ্রহণ ও মতপ্রকাশের স্বাধীনতা শিক্ষার্থীদের মৌলিক অধিকার। একই সঙ্গে তিনি বিভিন্ন ক্যাম্পাসে ছাত্ররাজনীতি বন্ধের দাবিতে আন্দোলনকে উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেন। 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরও পড়ুন