সোমবার ১৪ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ:
স্থানীয় নির্বাচন ঘিরে জামায়াতের একক অবস্থান, জোটে বাড়ছে আলোচনা  ফেরার পথ খুঁজছে আওয়ামী লীগ, ভরসা তৃণমূলের নেতা-কর্মীরা  রাষ্ট্রপতি নির্বাচন ইস্যুতে আজ বসছে বিএনপির সর্বোচ্চ পর্যায়ের বৈঠক   প্রধানমন্ত্রী দিনে প্রায় ১৮ ঘণ্টা কাজ করেন, জানালেন মির্জা ফখরুল   হবিগঞ্জে প্রবেশমুখে পুলিশের বাধায় আটকে গেল এনসিপির গাড়িবহর  আগস্টেই রাষ্ট্রপতি নির্বাচন, আলোচনার কেন্দ্রে মির্জা ফখরুল   হবিগঞ্জে বুধবার এনসিপির বিক্ষোভ সমাবেশ, থাকবেন নাহিদ ইসলাম  রাষ্ট্রপতির বিরুদ্ধে আগের বা পরের অভিযোগে মামলা করা যাবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা  ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে ইসির বৈঠক, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে কী সিদ্ধান্ত?   বিএনপিকে ফ্যাসিবাদের দল বলা অজ্ঞতার পরিচয়: মির্জা ফখরুল 

ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে কাল সিইসির বৈঠক, আলোচনায় কী থাকছে? 

জুলাই 27, 2026
ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে কাল সিইসির বৈঠক, আলোচনায় কী থাকছে? 

নতুন রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার প্রস্তুতির অংশ হিসেবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ও অন্য নির্বাচন কমিশনাররা আগামীকাল মঙ্গলবার ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে বৈঠকে বসবেন। 

নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, মঙ্গলবার সকাল ১১টায় ডেপুটি স্পিকার কায়সার কামালের দপ্তরে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। প্রচলিত নিয়ম অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার আগে সিইসি স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করেন। বর্তমানে স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করায় ডেপুটি স্পিকার ভারপ্রাপ্ত স্পিকারের দায়িত্বে রয়েছেন। 

এর আগে রোববার সিইসির কার্যালয়ে নির্বাচন কমিশনারদের সঙ্গে ইসির জ্যেষ্ঠ সচিবের বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচনসংক্রান্ত আইনি বিষয়গুলো পর্যালোচনা করা হয়। সেখানে সিদ্ধান্ত হয়, তফসিল ঘোষণার পরবর্তী কার্যক্রম চূড়ান্ত করতে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠক করা হবে। 

সংবিধান অনুযায়ী, সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন। এ জন্য সংসদ সচিবালয় থেকে সংসদ সদস্যদের তালিকা নির্বাচন কমিশনে পাঠানো হবে। সেই তালিকার ভিত্তিতে ভোটার তালিকা প্রস্তুত করে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করবে ইসি। 

ইসি সূত্র জানিয়েছে, ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে ভোটার তালিকা প্রস্তুত, তফসিল ঘোষণার সময়সূচি এবং নির্বাচন আয়োজনের প্রয়োজনীয় প্রশাসনিক বিষয় নিয়ে আলোচনা হতে পারে। 

গত শুক্রবার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করার পর সংবিধান অনুযায়ী স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। এর ফলে ডেপুটি স্পিকার কায়সার কামাল বর্তমানে ভারপ্রাপ্ত স্পিকারের দায়িত্ব পালন করছেন। 

সংবিধানের বিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করতে হবে। 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরও পড়ুন