বুধবার ১৭ জুন, ২০২৬
সর্বশেষ:
লন্ডনে হাসনাত আবদুল্লাহকে ঘিরে উত্তপ্ত পরিস্থিতি, আটক তিন বিক্ষোভকারী   ইন্দিরা গান্ধী বিমানবন্দরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদকে নিয়ে চাঞ্চল্য   বেনজীর গ্রেপ্তার: সরকারের চেয়ে ইন্টারপোলকে কৃতিত্ব দিল জামায়াত   শিক্ষার মান নিয়ে সংসদে বিতর্ক, সিঙ্গাপুরের সঙ্গে তুলনা প্রতিমন্ত্রীর   সরকারি চাকরিতে নতুন সুযোগ, নিয়োগ পাবে ৫ লাখ মানুষ   এস আলমের গাড়ি বিতর্কে সংসদে মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী   সীমান্তে ‘পুশ ইন’ ও হত্যা বন্ধে জোর দাবি ভাসানী জনশক্তি পার্টির   অপরাধের পরিসংখ্যানেই ফুটে উঠছে নিরাপত্তাহীনতা: রুমিন ফারহানা   নতুন অর্থবছরের বাজেট অধিবেশন শুরু সংসদে   জ্বালানি নিরাপত্তায় তিন মাসের মজুত সক্ষমতা চায় বিশেষ কমিটি  

আগামী ফেব্রুয়ারি বড় চ্যালেঞ্জের মাস: মির্জা ফখরুল 

সেপ্টেম্বর 1, 2025
আগামী ফেব্রুয়ারি বড় চ্যালেঞ্জের মাস: মির্জা ফখরুল 

আজ সোমবার বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর জিয়া উদ্যানে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান। মির্জা ফখরুল বলেন, “আমাদের প্রধান চ্যালেঞ্জ হলো আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য নির্বাচনের সুষ্ঠু আয়োজন নিশ্চিত করা এবং সে লক্ষ্যে সর্বাত্মক সহযোগিতা করা।” তিনি আরও জানান, নির্বাচন কমিশনের যে সংস্কার প্রস্তাব এসেছে, তাতেও বিএনপি সব ধরনের সমর্থন প্রদান করেছে। 

মহাসচিব উল্লেখ করেন, বিএনপিকে বারবার ধ্বংসের চেষ্টা করা হয়েছে। দলের ৬০ লাখ নেতা-কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা, প্রায় ২০ হাজার হত্যাকাণ্ড এবং ১ হাজার ৭০০ নেতাকর্মীর গুম-খুনের পরও বিএনপি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লড়াই চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার আদর্শকে ধারণ করে বিএনপি ফিনিক্স পাখির মতো পুনর্জাগরণ করেছে। 

মির্জা ফখরুল আশা প্রকাশ করেন, জনগণের সমর্থন পেলে বিএনপি রাষ্ট্রক্ষমতায় এসে তারেক রহমানের নেতৃত্বে রাজনৈতিক পরিবর্তন আনার পাশাপাশি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতেও সহায়তা করবে, যা দেশকে আরও সামনের দিকে এগিয়ে নেবে। 

এই সময়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এবং ক্রীড়াবিষয়ক সম্পাদক আমিনুল হক উপস্থিত ছিলেন। 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরও পড়ুন