রবিবার ২১ জুন, ২০২৬
সর্বশেষ:
‘সাদাকে সাদা, কালোকে কালো বলুন’—সাংবাদিকদের প্রতি জামায়াত আমিরের আহ্বান   বিশ্বকাপে প্রিয় দলের ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   স্থানীয় সরকার নির্বাচন কবে? সম্ভাব্য সময় জানালেন মন্ত্রী   লন্ডনে হাসনাত আবদুল্লাহকে ঘিরে উত্তপ্ত পরিস্থিতি, আটক তিন বিক্ষোভকারী   ইন্দিরা গান্ধী বিমানবন্দরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদকে নিয়ে চাঞ্চল্য   বেনজীর গ্রেপ্তার: সরকারের চেয়ে ইন্টারপোলকে কৃতিত্ব দিল জামায়াত   শিক্ষার মান নিয়ে সংসদে বিতর্ক, সিঙ্গাপুরের সঙ্গে তুলনা প্রতিমন্ত্রীর   সরকারি চাকরিতে নতুন সুযোগ, নিয়োগ পাবে ৫ লাখ মানুষ   এস আলমের গাড়ি বিতর্কে সংসদে মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী   সীমান্তে ‘পুশ ইন’ ও হত্যা বন্ধে জোর দাবি ভাসানী জনশক্তি পার্টির  

আলোচনার মাধ্যমেই সংকটের উত্তরণ সম্ভব: মত আলী রীয়াজের 

জুন 25, 2025
আলোচনার মাধ্যমেই সংকটের উত্তরণ সম্ভব: মত আলী রীয়াজের 

জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ আশা প্রকাশ করেছেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলমান সংলাপের মাধ্যমে একটি জাতীয় সনদের লক্ষ্যে পৌঁছানো সম্ভব হবে। 

আজ বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল মাল্টিপারপাস হলে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার বৈঠকের ষষ্ঠ দিনে এই মন্তব্য করেন তিনি। বৈঠকের শুরুতে আলী রীয়াজ বলেন, ‘আমরা কমিশনের পক্ষ থেকে নিজেদের মধ্যে যেমন আলোচনা করছি, তেমনি রাজনৈতিক দলগুলোর সঙ্গেও মতবিনিময় করছি। পরিবর্তন, পরিবর্ধন ও সংশোধনের মাধ্যমে একটি জাতীয় সনদের ভিত্তি তৈরি করা সম্ভব হবে বলে আমি বিশ্বাস করি।’ 

তিনি আরও বলেন, ‘আলোচনায় কোনো কোনো বিষয়ে মতৈক্য সৃষ্টি হয়েছে, আবার কোথাও মতপার্থক্যও রয়েছে। তবে সবাই সংলাপ চালিয়ে যাচ্ছে, যা অত্যন্ত ইতিবাচক। কমিশনের বৈঠকের বাইরেও রাজনৈতিক নেতারা আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিকভাবে একে অপরের সঙ্গে যোগাযোগ রাখছেন।’ রাজনৈতিক দলগুলোকে প্রয়োজনীয় ছাড় দিয়ে সংলাপ অব্যাহত রাখার আহ্বানও জানান তিনি। 

আজকের আলোচনায় অংশ নেয় বিএনপি, জামায়াত, এনসিপি, ইসলামী আন্দোলন, গণসংহতি আন্দোলনসহ মোট ৩০টি রাজনৈতিক দল। সংবিধান ও রাষ্ট্রের মূলনীতি, এনসিসি, দ্বিকক্ষবিশিষ্ট সংসদ, রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি এবং নারী প্রতিনিধিত্বসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। 

আলোচনার সঞ্চালনায় ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। এছাড়া উপস্থিত ছিলেন জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার, বিচারপতি এমদাদুল হক, ইফতেখারুজ্জামান ও মো. আইয়ুব মিয়া। 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরও পড়ুন