বুধবার ১৭ জুন, ২০২৬
সর্বশেষ:
লন্ডনে হাসনাত আবদুল্লাহকে ঘিরে উত্তপ্ত পরিস্থিতি, আটক তিন বিক্ষোভকারী   ইন্দিরা গান্ধী বিমানবন্দরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদকে নিয়ে চাঞ্চল্য   বেনজীর গ্রেপ্তার: সরকারের চেয়ে ইন্টারপোলকে কৃতিত্ব দিল জামায়াত   শিক্ষার মান নিয়ে সংসদে বিতর্ক, সিঙ্গাপুরের সঙ্গে তুলনা প্রতিমন্ত্রীর   সরকারি চাকরিতে নতুন সুযোগ, নিয়োগ পাবে ৫ লাখ মানুষ   এস আলমের গাড়ি বিতর্কে সংসদে মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী   সীমান্তে ‘পুশ ইন’ ও হত্যা বন্ধে জোর দাবি ভাসানী জনশক্তি পার্টির   অপরাধের পরিসংখ্যানেই ফুটে উঠছে নিরাপত্তাহীনতা: রুমিন ফারহানা   নতুন অর্থবছরের বাজেট অধিবেশন শুরু সংসদে   জ্বালানি নিরাপত্তায় তিন মাসের মজুত সক্ষমতা চায় বিশেষ কমিটি  

ঢাকা-১৭ থেকে নির্বাচনের প্রস্তুতি, মনোনয়ন ফরম নিলেন তারেক রহমান 

ডিসেম্বর 28, 2025
ঢাকা-১৭ থেকে নির্বাচনের প্রস্তুতি, মনোনয়ন ফরম নিলেন তারেক রহমান 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাঁর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। 

আজ রোববার বেলা ১১টা ২৬ মিনিটে বিএনপির মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে এ তথ্য জানানো হয়। সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে বেলা ১১টায় তারেক রহমানের মনোনয়ন ফরম সংগ্রহ করেন চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার। 

ঢাকার ২০টি আসনের মধ্যে বিএনপি যে তিনটি আসন ফাঁকা রেখেছিল, তার মধ্যে ঢাকা-১৭ অন্যতম। গুলশান, বনানী, বারিধারাসহ অভিজাত এলাকা নিয়ে গঠিত এই আসনে জোটসঙ্গী বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থের নির্বাচন করার কথা শোনা যাচ্ছিল। 

তবে বিএনপির জ্যেষ্ঠ নেতাদের অনুরোধে তারেক রহমান এই আসন থেকে নির্বাচনের সিদ্ধান্ত নেওয়ায় সম্মান জানিয়ে ভোলা-১ আসনে সরে দাঁড়িয়েছেন আন্দালিভ রহমান পার্থ। গতকাল শনিবার ঢাকা-১৭ আসনের ভোটার হওয়ার জন্য আবেদনও করেছেন তারেক রহমান। 

এছাড়া তিনি বগুড়া-৬ আসন থেকেও নির্বাচন করবেন। 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরও পড়ুন