বৃহস্পতিবার ৩ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ:
স্থানীয় নির্বাচন ঘিরে জামায়াতের একক অবস্থান, জোটে বাড়ছে আলোচনা  ফেরার পথ খুঁজছে আওয়ামী লীগ, ভরসা তৃণমূলের নেতা-কর্মীরা  রাষ্ট্রপতি নির্বাচন ইস্যুতে আজ বসছে বিএনপির সর্বোচ্চ পর্যায়ের বৈঠক   প্রধানমন্ত্রী দিনে প্রায় ১৮ ঘণ্টা কাজ করেন, জানালেন মির্জা ফখরুল   হবিগঞ্জে প্রবেশমুখে পুলিশের বাধায় আটকে গেল এনসিপির গাড়িবহর  আগস্টেই রাষ্ট্রপতি নির্বাচন, আলোচনার কেন্দ্রে মির্জা ফখরুল   হবিগঞ্জে বুধবার এনসিপির বিক্ষোভ সমাবেশ, থাকবেন নাহিদ ইসলাম  রাষ্ট্রপতির বিরুদ্ধে আগের বা পরের অভিযোগে মামলা করা যাবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা  ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে ইসির বৈঠক, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে কী সিদ্ধান্ত?   বিএনপিকে ফ্যাসিবাদের দল বলা অজ্ঞতার পরিচয়: মির্জা ফখরুল 

নতুন নামে নয়, আওয়ামী লীগের সব কর্মসূচিই নিষিদ্ধ: তথ্য উপদেষ্টা 

জুন 30, 2026
নতুন নামে নয়, আওয়ামী লীগের সব কর্মসূচিই নিষিদ্ধ: তথ্য উপদেষ্টা 

ঢাকা: কার্যক্রম নিষিদ্ধ থাকা অবস্থায় ‘রিফাইন্ড আওয়ামী লীগ’ বা অন্য কোনো নতুন পরিচয়ে আওয়ামী লীগ কোনো ধরনের রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারবে না বলে স্পষ্ট জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। 

মঙ্গলবার সচিবালয়ে সরকারের সাম্প্রতিক কার্যক্রম নিয়ে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। 

জাহেদ উর রহমান বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে মাঝে-মধ্যে ‘রিফাইন্ড আওয়ামী লীগ’ বা নতুন নামে দলটির কার্যক্রম নিয়ে আলোচনা দেখা যায়। তবে আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা বহাল থাকা পর্যন্ত যে নামেই পরিচিত হোক না কেন—‘রিফাইন্ড আওয়ামী লীগ’, ‘নতুন আওয়ামী লীগ’ কিংবা ‘তৃণমূল আওয়ামী লীগ’—কোনো ব্যানারেই দলটি কর্মসূচি পালন করতে পারবে না। 

শেখ হাসিনার বক্তব্য প্রচারে সতর্কবার্তা 

সংবাদ সম্মেলনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারের বিষয়েও কথা বলেন তথ্য উপদেষ্টা। তিনি জানান, আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কিছু গণমাধ্যম শেখ হাসিনার বক্তব্য প্রচার করছে, যা আদালতের নির্দেশনার পরিপন্থী। 

তিনি বলেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় গণমাধ্যমকে এ ধরনের প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানাবে এবং বিষয়টি আনুষ্ঠানিকভাবেও জানানো হবে। তবে সরকার এ বিষয়ে কঠোর পদক্ষেপের পরিবর্তে গণমাধ্যমকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানাচ্ছে। 

দ্রুত গঠিত হবে তথ্য কমিশন 

জাহেদ উর রহমান জানান, সরকার শিগগিরই তথ্য কমিশন গঠনের উদ্যোগ বাস্তবায়ন করবে। 

সরকারের সাম্প্রতিক কার্যক্রম তুলে ধরা 

সংবাদ সম্মেলনে তিনি সরকারের বিভিন্ন সাম্প্রতিক উদ্যোগের কথাও তুলে ধরেন। এর মধ্যে ছিল তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের অগ্রগতি, প্রধানমন্ত্রীর সাম্প্রতিক চীন সফর এবং সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড। 

এ সময় উপস্থিত ছিলেন তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রিয়াসাত আল ওয়াসিফ। 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরও পড়ুন