শনিবার ১ আগস্ট, ২০২৬
সর্বশেষ:
প্রধানমন্ত্রী দিনে প্রায় ১৮ ঘণ্টা কাজ করেন, জানালেন মির্জা ফখরুল   হবিগঞ্জে প্রবেশমুখে পুলিশের বাধায় আটকে গেল এনসিপির গাড়িবহর  আগস্টেই রাষ্ট্রপতি নির্বাচন, আলোচনার কেন্দ্রে মির্জা ফখরুল   হবিগঞ্জে বুধবার এনসিপির বিক্ষোভ সমাবেশ, থাকবেন নাহিদ ইসলাম  রাষ্ট্রপতির বিরুদ্ধে আগের বা পরের অভিযোগে মামলা করা যাবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা  ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে ইসির বৈঠক, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে কী সিদ্ধান্ত?   বিএনপিকে ফ্যাসিবাদের দল বলা অজ্ঞতার পরিচয়: মির্জা ফখরুল  ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে কাল সিইসির বৈঠক, আলোচনায় কী থাকছে?  বঙ্গভবন ছাড়লেন তাঁরা, নীরব বিদায়ে নতুন জল্পনা   গণভোটের রায় বাস্তবায়ন না হলে সরকারকে সহযোগিতা নয়: নাহিদ ইসলাম 

নির্বাচনী প্রচারে পোস্টার নিষিদ্ধের প্রস্তাব  

জুন 19, 2025
নির্বাচনী প্রচারে পোস্টার নিষিদ্ধের প্রস্তাব  

জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীদের জন্য আচরণবিধি সংশোধন করে খসড়া অনুমোদন করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন খসড়ায় প্রচার-প্রচারণায় বড় পরিবর্তন আনা হয়েছে—বিশেষ করে প্রার্থীদের পোস্টার ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব রয়েছে। 

ৃহস্পতিবার (২০ জুন) সকালে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই খসড়া অনুমোদন দেওয়া হয়। এতে সিইসি, চার কমিশনার, সচিব এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভা শেষে কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ সাংবাদিকদের বিস্তারিত জানান। 

তিনি বলেন, “পোস্টার বাদ দেওয়ার বিষয়ে সংস্কার কমিশনের প্রস্তাবের সঙ্গে আমরাও একমত হয়েছি। পরিবেশ রক্ষার জন্য নির্বাচনী প্রচারে পরিবেশবান্ধব উপকরণ ব্যবহারের ওপর জোর দেওয়া হয়েছে। বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন ইত্যাদি নতুনভাবে সংজ্ঞায়িত করা হয়েছে।” 

নতুন প্রস্তাবের কিছু গুরুত্বপূর্ণ দিক: 

  • পোস্টার নিষিদ্ধ করা 
  • সামাজিক যোগাযোগমাধ্যমের কঠোর তদারকি ও সংজ্ঞায়ন 
  • এক প্ল্যাটফর্ম থেকে সব প্রার্থীর ইশতেহার ঘোষণা 
  • নতুনভাবে দলীয় অঙ্গীকারনামা যুক্ত 
  • আচরণবিধি লঙ্ঘনে জরিমানা বাড়িয়ে দেড় লাখ টাকা ও ৬ মাসের কারাদণ্ড 
  • প্রচারে মাইকের শব্দসীমা ৬০ ডেসিবল 
  • সার্কিট হাউস, রেস্ট হাউস ব্যবহারে বিধিনিষেধ 
  • প্রার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা থেকে পদত্যাগের বাধ্যবাধকতা 

কমিশনার সানাউল্লাহ জানান, প্রার্থিতা চূড়ান্ত হওয়ার পর যদি কেউ কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি বা সদস্য হন, তাহলে তাঁকে সেই পদ থেকে পদত্যাগ করতে হবে। এছাড়া বিদেশি বিনিয়োগে পরিচালিত সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারেও নিষেধাজ্ঞা থাকবে। 

তিনি বলেন, “আচরণবিধির আওতায় গুরুতর অপরাধ করলে প্রার্থিতা বাতিলের সুযোগ রেখে সংশ্লিষ্ট ধারা অন্তর্ভুক্ত করা হয়েছে।” এ ছাড়া, অস্ত্রের সংজ্ঞায় দেশীয় অস্ত্রও যুক্ত করা হয়েছে বলে জানান তিনি। 

সীমানা পুনর্নির্ধারণ প্রসঙ্গে: 

সভায় সংসদীয় আসনের সীমানা নিয়েও আলোচনা হয়। ইতোমধ্যে ৩০০ আসনের খসড়া সীমানা প্রকাশ করেছে ইসি, যার ওপর প্রাপ্ত ৬০৭টি দাবি-আপত্তির শুনানি শেষে চূড়ান্ত গেজেট প্রকাশ করা হবে। 

এর আগে, ১২ মে সংসদের নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ জারি করে সরকার। 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরও পড়ুন