শনিবার ১ আগস্ট, ২০২৬
সর্বশেষ:
প্রধানমন্ত্রী দিনে প্রায় ১৮ ঘণ্টা কাজ করেন, জানালেন মির্জা ফখরুল   হবিগঞ্জে প্রবেশমুখে পুলিশের বাধায় আটকে গেল এনসিপির গাড়িবহর  আগস্টেই রাষ্ট্রপতি নির্বাচন, আলোচনার কেন্দ্রে মির্জা ফখরুল   হবিগঞ্জে বুধবার এনসিপির বিক্ষোভ সমাবেশ, থাকবেন নাহিদ ইসলাম  রাষ্ট্রপতির বিরুদ্ধে আগের বা পরের অভিযোগে মামলা করা যাবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা  ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে ইসির বৈঠক, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে কী সিদ্ধান্ত?   বিএনপিকে ফ্যাসিবাদের দল বলা অজ্ঞতার পরিচয়: মির্জা ফখরুল  ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে কাল সিইসির বৈঠক, আলোচনায় কী থাকছে?  বঙ্গভবন ছাড়লেন তাঁরা, নীরব বিদায়ে নতুন জল্পনা   গণভোটের রায় বাস্তবায়ন না হলে সরকারকে সহযোগিতা নয়: নাহিদ ইসলাম 

পরিকল্পিতভাবে উত্তেজনা তৈরির বক্তব্য আসছে—মির্জা আব্বাস 

জানুয়ারি 14, 2026
পরিকল্পিতভাবে উত্তেজনা তৈরির বক্তব্য আসছে—মির্জা আব্বাস 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের প্রার্থী মির্জা আব্বাস অভিযোগ করেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কয়েকজন প্রার্থী উসকানিমূলক ও আপত্তিকর বক্তব্য দিয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছেন। 

বুধবার দুপুরে নয়াপল্টনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, 

“কিছু প্রার্থী এমন কথাবার্তা বলছেন, যা স্পষ্টতই উসকানিমূলক। তাঁদের বক্তব্য ও কাজকর্ম অত্যন্ত আপত্তিকর এবং নির্বাচন কমিশনের বিধিমালা লঙ্ঘন করছে।” 

মির্জা আব্বাস নিজের নির্বাচনী এলাকার প্রসঙ্গ টেনে আরও বলেন, উদ্দেশ্যমূলকভাবে এমন বক্তব্য দেওয়া হচ্ছে, যাতে আমরা উত্তেজিত হয়ে পড়ি। তিনি স্পষ্ট করে জানান, এসবের বিপরীতে কোনো প্রতিক্রিয়া জানাতে চান না এবং দেবেনও না। তিনি বলেন, “আমরা চাই নির্বাচনটা সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হোক।” 

একই সঙ্গে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, এ ধরনের উসকানিমূলক বক্তব্য ও আচরণ কমিশন যেন গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করে এবং প্রয়োজনীয় কঠোর ব্যবস্থা গ্রহণ করে। 

মির্জা আব্বাস এ সময় কোনো প্রার্থীর নাম উল্লেখ না করলেও, তাঁর অভিযোগে স্পষ্ট যে নির্বাচনী পরিবেশ স্বাভাবিক রাখতে সকল পক্ষের দায়িত্বশীল আচরণ অত্যন্ত জরুরি। 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরও পড়ুন