শনিবার ১ আগস্ট, ২০২৬
সর্বশেষ:
প্রধানমন্ত্রী দিনে প্রায় ১৮ ঘণ্টা কাজ করেন, জানালেন মির্জা ফখরুল   হবিগঞ্জে প্রবেশমুখে পুলিশের বাধায় আটকে গেল এনসিপির গাড়িবহর  আগস্টেই রাষ্ট্রপতি নির্বাচন, আলোচনার কেন্দ্রে মির্জা ফখরুল   হবিগঞ্জে বুধবার এনসিপির বিক্ষোভ সমাবেশ, থাকবেন নাহিদ ইসলাম  রাষ্ট্রপতির বিরুদ্ধে আগের বা পরের অভিযোগে মামলা করা যাবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা  ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে ইসির বৈঠক, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে কী সিদ্ধান্ত?   বিএনপিকে ফ্যাসিবাদের দল বলা অজ্ঞতার পরিচয়: মির্জা ফখরুল  ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে কাল সিইসির বৈঠক, আলোচনায় কী থাকছে?  বঙ্গভবন ছাড়লেন তাঁরা, নীরব বিদায়ে নতুন জল্পনা   গণভোটের রায় বাস্তবায়ন না হলে সরকারকে সহযোগিতা নয়: নাহিদ ইসলাম 

বেনজীর গ্রেপ্তার: সরকারের চেয়ে ইন্টারপোলকে কৃতিত্ব দিল জামায়াত  

জুন 15, 2026
বেনজীর গ্রেপ্তার: সরকারের চেয়ে ইন্টারপোলকে কৃতিত্ব দিল জামায়াত  

জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান দাবি করেছেন, সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের গ্রেপ্তারে বর্তমান সরকারের কোনো কৃতিত্ব নেই; এটি মূলত ইন্টারপোলের সাফল্য। তিনি বলেন, বেনজীরের বিরুদ্ধে জারি করা রেড অ্যালার্টও বর্তমান সরকারের উদ্যোগে নয়, পূর্ববর্তী সরকারের সময় জারি হয়েছিল। 

রোববার রাতে সিলেট সার্কিট হাউসে ১১-দলীয় ঐক্যজোটের নেতাদের সঙ্গে মতবিনিময় সভার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব মন্তব্য করেন। 

শফিকুর রহমান বলেন, বেনজীরের আটক বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন হলেও তাঁকে দেশে ফিরিয়ে আনা হবে কি না, তা সরকারের সদিচ্ছার ওপর নির্ভর করছে। 

ভারতের নবনিযুক্ত রাষ্ট্রদূতের বক্তব্য নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তাঁর দাবি, ওই বক্তব্যের ব্যাখ্যা চাওয়া হলেও বিষয়টি নিয়ে সংসদে আলোচনা করার সুযোগ দেওয়া হচ্ছে না। পুশ-ইন ইস্যু সংসদে উত্থাপন করতে বাধা দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। 

বিএনপির সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর এক বক্তব্যের সমালোচনা করে শফিকুর রহমান বলেন, সংসদে শালীনতা ও দায়িত্বশীলতার পরিবেশ বজায় রাখা প্রয়োজন। তিনি মন্তব্য করেন, সংসদকে ব্যক্তিগত আক্রমণ বা তুচ্ছতাচ্ছিল্যের জায়গা না বানিয়ে দেশপ্রেমিক নেতৃত্বের কার্যকর মঞ্চে পরিণত করা উচিত। 

বিরোধীদলীয় নেতা বলেন, বিরোধী দল সংসদে মধ্যমপন্থী ভূমিকা পালন করবে, তবে জনগণের প্রত্যাশা উপেক্ষিত হলে রাজপথেও আন্দোলন চলবে। একই সঙ্গে তিনি সরকারের দায়িত্বশীল আচরণের ওপর দেশের রাজনৈতিক স্থিতিশীলতা নির্ভর করছে বলে মন্তব্য করেন। 

বর্তমান সরকারের সমালোচনা করে শফিকুর রহমান বলেন, জুলাই গণ–অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় এলেও সরকার জুলাই সনদের চেতনা ও গণভোটে পাওয়া জনগণের রায়কে যথাযথভাবে গুরুত্ব দেয়নি। তবে জাতীয় স্বার্থে এবং সম্ভাব্য অস্থিতিশীলতা এড়াতে ১২ ফেব্রুয়ারির নির্বাচনের ফল মেনে নেওয়া হয়েছিল বলেও তিনি উল্লেখ করেন। 

মতবিনিময় সভায় জামায়াতের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের পাশাপাশি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং বাংলাদেশ খেলাফত মজলিসের নেতারাও উপস্থিত ছিলেন। 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরও পড়ুন