বুধবার ১৭ জুন, ২০২৬
সর্বশেষ:
লন্ডনে হাসনাত আবদুল্লাহকে ঘিরে উত্তপ্ত পরিস্থিতি, আটক তিন বিক্ষোভকারী   ইন্দিরা গান্ধী বিমানবন্দরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদকে নিয়ে চাঞ্চল্য   বেনজীর গ্রেপ্তার: সরকারের চেয়ে ইন্টারপোলকে কৃতিত্ব দিল জামায়াত   শিক্ষার মান নিয়ে সংসদে বিতর্ক, সিঙ্গাপুরের সঙ্গে তুলনা প্রতিমন্ত্রীর   সরকারি চাকরিতে নতুন সুযোগ, নিয়োগ পাবে ৫ লাখ মানুষ   এস আলমের গাড়ি বিতর্কে সংসদে মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী   সীমান্তে ‘পুশ ইন’ ও হত্যা বন্ধে জোর দাবি ভাসানী জনশক্তি পার্টির   অপরাধের পরিসংখ্যানেই ফুটে উঠছে নিরাপত্তাহীনতা: রুমিন ফারহানা   নতুন অর্থবছরের বাজেট অধিবেশন শুরু সংসদে   জ্বালানি নিরাপত্তায় তিন মাসের মজুত সক্ষমতা চায় বিশেষ কমিটি  

প্রধান উপদেষ্টার নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ: জামায়াতের অভিযোগ 

জুন 14, 2025
প্রধান উপদেষ্টার নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ: জামায়াতের অভিযোগ 

বাংলাদেশ জামায়াতে ইসলামী অভিযোগ করেছে, অন্তর্বর্তী সরকারের প্রধান অধ্যাপক মুহাম্মদ ইউনূস লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলন করে রাজনৈতিক নিরপেক্ষতা হারিয়েছেন। দলটির মতে, বিদেশের মাটিতে একটি দলের সঙ্গে বৈঠক শেষে যৌথ বিবৃতি দেওয়া দেশের রাজনৈতিক সংস্কৃতির ব্যত্যয়। 

শনিবার সকালে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে এ মত জানানো হয়। দলটির আমির শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকের পর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজনৈতিক সংলাপ চালানো প্রধান উপদেষ্টার কাজ হলেও, একটি নির্দিষ্ট দলের সঙ্গে বিদেশে এককভাবে বৈঠক শেষে যৌথ বিবৃতি দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। 

জামায়াত জানায়, অন্তর্বর্তী সরকারের প্রধান বিভিন্ন দলের সঙ্গে ইতিমধ্যে বৈঠক করলেও, লন্ডনের বৈঠকের ধরন এবং পদ্ধতি প্রশ্নবিদ্ধ। ৬ জুন জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি যে নির্বাচনী রোডম্যাপ উপস্থাপন করেন, তার পরপরই এমন একপাক্ষিক যোগাযোগ দেশের নির্বাচন ব্যবস্থার প্রতি জনমনে শঙ্কা তৈরি করছে বলে দলটি মনে করে। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এমন পদক্ষেপ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করতে পারে। সব দলের সঙ্গে সমান আচরণ না করলে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ তৈরি সম্ভব নয়। জামায়াত আশা করে, প্রধান উপদেষ্টা দ্রুত দেশে ফিরে এসে সকল রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার মাধ্যমে নিরপেক্ষতা বজায় রাখবেন এবং বিচার ও কাঠামোগত সংস্কারে কার্যকর উদ্যোগ নেবেন। 

দলটি অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানায়, প্রধান উপদেষ্টার ভূমিকা যেন জাতির সামনে স্বচ্ছ হয় এবং কোনো পক্ষপাতিত্বের অবকাশ না থাকে। 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরও পড়ুন