বুধবার ১৭ জুন, ২০২৬
সর্বশেষ:
লন্ডনে হাসনাত আবদুল্লাহকে ঘিরে উত্তপ্ত পরিস্থিতি, আটক তিন বিক্ষোভকারী   ইন্দিরা গান্ধী বিমানবন্দরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদকে নিয়ে চাঞ্চল্য   বেনজীর গ্রেপ্তার: সরকারের চেয়ে ইন্টারপোলকে কৃতিত্ব দিল জামায়াত   শিক্ষার মান নিয়ে সংসদে বিতর্ক, সিঙ্গাপুরের সঙ্গে তুলনা প্রতিমন্ত্রীর   সরকারি চাকরিতে নতুন সুযোগ, নিয়োগ পাবে ৫ লাখ মানুষ   এস আলমের গাড়ি বিতর্কে সংসদে মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী   সীমান্তে ‘পুশ ইন’ ও হত্যা বন্ধে জোর দাবি ভাসানী জনশক্তি পার্টির   অপরাধের পরিসংখ্যানেই ফুটে উঠছে নিরাপত্তাহীনতা: রুমিন ফারহানা   নতুন অর্থবছরের বাজেট অধিবেশন শুরু সংসদে   জ্বালানি নিরাপত্তায় তিন মাসের মজুত সক্ষমতা চায় বিশেষ কমিটি  

ঢাকা জুড়ে টানা জনসভা, দুই দিনে ১৪ স্থানে তারেক রহমান 

ফেব্রুয়ারি 7, 2026
ঢাকা জুড়ে টানা জনসভা, দুই দিনে ১৪ স্থানে তারেক রহমান 

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামীকাল রোববার ও পরদিন সোমবার ঢাকা উত্তর ও দক্ষিণ মিলিয়ে মোট ১৪টি জনসভায় বক্তব্য দেবেন। 

আজ শনিবার দুপুরে গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন কমিটির মুখপাত্র ও তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন। 

রোববার (৮ ফেব্রুয়ারি) – ঢাকা উত্তরের ৬ জনসভা 

সময় আসন স্থান 
বেলা ২:০০ ঢাকা-১৭ ইসিবি চত্বর (তারেক রহমানের নিজ আসন) 
২:৪০ ঢাকা-১৬ পল্লবী ২ নম্বর ওয়ার্ড, লাল মাঠ 
৩:৩০ ঢাকা-১৫ মিরপুর-১০, গোলচত্বর সংলগ্ন সেনপাড়া আদর্শ স্কুল 
৪:২০ ঢাকা-১৪ ন্যাশনাল বাংলা উচ্চবিদ্যালয় গেট 
৫:১০ ঢাকা-১৩ শ্যামলী সিনেমা হলের পশ্চিম পাশে, শ্যামলী ক্লাব মাঠ 
সন্ধ্যা ৬:০০ ঢাকা-১১ বাড্ডা সাতারকুল, সানভ্যালি মাঠ 

সোমবার (৯ ফেব্রুয়ারি) – ঢাকা দক্ষিণ + ঢাকা-১৭ (৮ জনসভা) 

সময় আসন স্থান 
সকাল ১১:০০ ঢাকা-১৭ বনানী, কামাল আতাতুর্ক অ্যাভিনিউ খেলার মাঠ 
দুপুর ১২:০০ ঢাকা-১০ কলাবাগান ক্রীড়া চক্র মাঠ 
বেলা ১:০০ ঢাকা-৮ পীরজঙ্গী মাজার রোড 
বেলা ২:০০ ঢাকা-৯ মান্ডা তরুণ সংঘ মাঠ 
বেলা ৩:০০ ঢাকা-৫ যাত্রাবাড়ী শহীদ ফারুক রোড 
বিকেল ৪:০০ ঢাকা-৪ জুরাইন-শ্যামপুর রোড 
বিকেল ৫:০০ ঢাকা-৬ ধুপখোলা মাঠ 
সন্ধ্যা ৬:০০ ঢাকা-৭ লালবাগ বালুর মাঠ 

বিএনপি নেতারা জানিয়েছেন, এই ১৪টি জনসভায় তারেক রহমান দলের নির্বাচনী ইশতেহার, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং আগামী দিনের বাংলাদেশ নিয়ে বক্তব্য রাখবেন। 

দলের পক্ষ থেকে সব নেতা-কর্মীকে নির্দেশ দেওয়া হয়েছে এসব জনসভা সফল করতে সর্বাত্মক প্রস্তুতি নিতে। এটিকে নির্বাচনপূর্ব বিএনপির সর্বশেষ বড় শক্তি প্রদর্শন হিসেবে দেখা হচ্ছে। 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরও পড়ুন