শনিবার ২ মে, ২০২৬
সর্বশেষ:
জুলাই সনদ বাস্তবায়নে প্রক্রিয়া নির্ধারণে সংসদে মুলতবি প্রস্তাব   মৃত্যুর মিছিলেও নীরবতা—আর কত গেলে জাগবে অস্বস্তি?   “দুর্নীতির জালে বন্দী গ্রামীণ সড়ক” সংসদে ফখরুলের তোপ   সংবিধান সংস্কার পরিষদ ইস্যুতে সংসদে তুমুল বিতর্ক, হট্টগোল   কোল্ড স্টোরেজে ভয়াবহ আগুন চট্টগ্রামে, নিয়ন্ত্রণে ছয় ইউনিট   মাসুদ–খালেদকে ‘দুষ্কৃতকারী’ আখ্যা চিফ প্রসিকিউটরের   স্বাধীনতার সূচনা নিয়ে অলি আহমদের মন্তব্যে তোলপাড়   “এটি আমার নৈতিক দায়িত্ব”—স্মৃতিসৌধে বিরোধীদলীয় নেতা   কড়া হুঁশিয়ারি ফখরুলের: “রাডার দিয়ে নজর রাখছি”  স্বাধীনতা দিবসকে ঘিরে জামায়াতের ২ দিনের কর্মসূচি প্রকাশ 

আওয়ামী আমলের নির্বাচন কর্মকর্তাদের তালিকা করছে নির্বাচন কমিশন

জুলাই 21, 2025
আওয়ামী আমলের নির্বাচন কর্মকর্তাদের তালিকা করছে নির্বাচন কমিশন

নির্বাচন কমিশন (ইসি) ২০১৪, ২০১৮ ২০২৪ সালের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ সরকারের অধীনে দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের বিস্তারিত তথ্য চেয়ে মাঠ প্রশাসনের কাছে চিঠি পাঠিয়েছে। এই উদ্যোগ নেওয়া হয়েছে রাজধানীর শেরেবাংলা নগর থানায় দায়ের হওয়া ভোটে অনিয়মের একটি মামলার প্রেক্ষিতে, যেখানে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ইসির কাছে সংশ্লিষ্ট কর্মকর্তাদের তথ্য চেয়েছে

ইসির একটি সূত্র জানায়, তিনটি জাতীয় নির্বাচনে দায়িত্ব পালনকারী রিটার্নিং কর্মকর্তা, প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার পোলিং অফিসারদের নাম, ঠিকানা, পিতামাতার নাম, এনআইডি, পাসপোর্ট নম্বর, মোবাইল নম্বর এবং ভোটকেন্দ্রভিত্তিক তথ্য চাওয়া হয়েছে”

এই অনুরোধের প্রেক্ষিতে, ইসি বিভাগীয় কমিশনার জেলা প্রশাসকদের (ডিসি) চিঠি দিয়ে দ্রুত তথ্য পাঠানোর নির্দেশ দিয়েছে, যা পিবিআইকে দেওয়া হবে।

উল্লেখ্য, ৬৪ জেলার ডিসি ঢাকা-চট্টগ্রামের বিভাগীয় কমিশনাররা রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন, আর উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও) সাধারণত সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করে থাকেন, যদিও এই পদগুলোর তথ্য চিঠিতে সরাসরি উল্লেখ ছিল না। এছাড়া জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তারা এবং প্রিসাইডিং, সহকারী প্রিসাইডিং পোলিং অফিসার মিলিয়ে প্রায় লাখ ব্যক্তি এসব নির্বাচনে দায়িত্বে ছিলেন

এই উদ্যোগ ভোটে অনিয়ম দুর্নীতির অভিযোগ তদন্তে বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরও পড়ুন