শুক্রবার ১১ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ:
স্থানীয় নির্বাচন ঘিরে জামায়াতের একক অবস্থান, জোটে বাড়ছে আলোচনা  ফেরার পথ খুঁজছে আওয়ামী লীগ, ভরসা তৃণমূলের নেতা-কর্মীরা  রাষ্ট্রপতি নির্বাচন ইস্যুতে আজ বসছে বিএনপির সর্বোচ্চ পর্যায়ের বৈঠক   প্রধানমন্ত্রী দিনে প্রায় ১৮ ঘণ্টা কাজ করেন, জানালেন মির্জা ফখরুল   হবিগঞ্জে প্রবেশমুখে পুলিশের বাধায় আটকে গেল এনসিপির গাড়িবহর  আগস্টেই রাষ্ট্রপতি নির্বাচন, আলোচনার কেন্দ্রে মির্জা ফখরুল   হবিগঞ্জে বুধবার এনসিপির বিক্ষোভ সমাবেশ, থাকবেন নাহিদ ইসলাম  রাষ্ট্রপতির বিরুদ্ধে আগের বা পরের অভিযোগে মামলা করা যাবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা  ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে ইসির বৈঠক, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে কী সিদ্ধান্ত?   বিএনপিকে ফ্যাসিবাদের দল বলা অজ্ঞতার পরিচয়: মির্জা ফখরুল 

জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি তুললেন নুরুল হক 

আগস্ট 16, 2025
জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি তুললেন নুরুল হক 

গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসু সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, সাধারণ ছাত্র-জনতা শুধু কোনো নির্বাচন বা ব্যক্তিকে মন্ত্রী-এমপি বানানোর জন্য জীবন দিতে রাজি হননি। তারা রাজপথে দাঁড়িয়ে রাষ্ট্র সংস্কারের জন্য লড়াই করেছেন। সেইসাথে নুরুল হক জাতীয় পার্টিকে আওয়ামী লীগের “দোসর” আখ্যা দিয়ে দলটির কার্যক্রম নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন। 

শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার পৌর মুক্ত মঞ্চে আয়োজিত গণসমাবেশে তিনি বলেন, গত ১৬ বছর আওয়ামী লীগের ফ্যাসিবাদ টিকিয়ে রাখতে ১৪ দলের শরিকেরা ভূমিকা রেখেছিল, যার মধ্যে জাতীয় পার্টিও ছিল। এখন জাতীয় পার্টি আবারও সক্রিয়, তাই অন্তর্বর্তীকালীন সরকারের উচিত তাদের কার্যক্রম নিষিদ্ধ করা। আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে সকল সংশ্লিষ্টদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে হবে। 

নুরুল হক আরও উল্লেখ করেন, গণ-অভ্যুত্থানের এক বছর পেরিয়েছে, কিন্তু প্রাপ্তির তুলনায় অপ্রাপ্তির হিসাব বেশি। রাষ্ট্র সংস্কারের জন্য যে পদক্ষেপগুলোর কথা উঠে, সেগুলো এখনও কার্যকর হয়নি। ছাত্র-জনতা রাজপথে কামান, ট্যাংকের সামনে দাঁড়িয়ে আন্দোলন করেছে; তাদের আকাঙ্ক্ষা অনুযায়ী রাষ্ট্র সংস্কার নির্বাচনের আগে বাস্তবায়িত করতে হবে। 

সমাবেশে প্রধান বক্তা ছিলেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। ব্রাহ্মণবাড়িয়া জেলা গণ অধিকার পরিষদের সভাপতি আশরাফুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি ফারুক হাসান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরও পড়ুন