শনিবার ২ মে, ২০২৬
সর্বশেষ:
জুলাই সনদ বাস্তবায়নে প্রক্রিয়া নির্ধারণে সংসদে মুলতবি প্রস্তাব   মৃত্যুর মিছিলেও নীরবতা—আর কত গেলে জাগবে অস্বস্তি?   “দুর্নীতির জালে বন্দী গ্রামীণ সড়ক” সংসদে ফখরুলের তোপ   সংবিধান সংস্কার পরিষদ ইস্যুতে সংসদে তুমুল বিতর্ক, হট্টগোল   কোল্ড স্টোরেজে ভয়াবহ আগুন চট্টগ্রামে, নিয়ন্ত্রণে ছয় ইউনিট   মাসুদ–খালেদকে ‘দুষ্কৃতকারী’ আখ্যা চিফ প্রসিকিউটরের   স্বাধীনতার সূচনা নিয়ে অলি আহমদের মন্তব্যে তোলপাড়   “এটি আমার নৈতিক দায়িত্ব”—স্মৃতিসৌধে বিরোধীদলীয় নেতা   কড়া হুঁশিয়ারি ফখরুলের: “রাডার দিয়ে নজর রাখছি”  স্বাধীনতা দিবসকে ঘিরে জামায়াতের ২ দিনের কর্মসূচি প্রকাশ 

তাসনিম জারার স্বাক্ষর সংগ্রহে জনসমর্থন, স্বতন্ত্র প্রার্থিতায় আগ্রহ 

ডিসেম্বর 28, 2025
তাসনিম জারার স্বাক্ষর সংগ্রহে জনসমর্থন, স্বতন্ত্র প্রার্থিতায় আগ্রহ 

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করে ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়ার ঘোষণা দিয়েছেন তাসনিম জারা। এ লক্ষ্যে তিনি আসনের এক শতাংশ ভোটারের সমর্থনসূচক স্বাক্ষর সংগ্রহ শুরু করেছেন এবং ব্যাপক সাড়া পাচ্ছেন। 

আজ রোববার সকাল থেকে শুরু হওয়া এই কার্যক্রমে বিকেল তিনটা পর্যন্ত দুই হাজারের বেশি ভোটারের স্বাক্ষর সংগ্রহ হয়েছে। খিলগাঁওয়ের তালতলা মার্কেট এলাকা ও বাসাবো বালুর মাঠে বুথ বসিয়ে রাত দশটা পর্যন্ত স্বাক্ষর নেওয়া হবে। আগামীকাল দুপুর ১২টার মধ্যে প্রয়োজনীয় সংখ্যক স্বাক্ষর সম্পন্ন করার আশা করছেন তিনি। 

ঢাকা-৯ আসনে মোট ভোটার ৪ লাখ ৬৯ হাজার ৩০০ জন। গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী স্বতন্ত্র প্রার্থী হিসেবে ৪ হাজার ৬৯৩ জন ভোটারের স্বাক্ষরসহ তালিকা মনোনয়নপত্রের সঙ্গে জমা দিতে হবে। মনোনয়নপত্র জমার শেষ দিন আগামীকাল সোমবার। 

এনসিপির সঙ্গে জামায়াতের আসন সমঝোতার কারণে গতকাল পদত্যাগ করেন তাসনিম জারা। এরপর ফেসবুক পোস্টে স্বতন্ত্রভাবে নির্বাচনের ঘোষণা দিয়ে জানান, যাঁরা ক্রাউডফান্ডিংয়ে দেওয়া অর্থ ফেরত চান, তাঁদের তা ফেরত দেবেন। এর আগে নির্বাচনী ব্যয়ের জন্য ৪৭ লাখ টাকা সংগ্রহ করেছিলেন এই চিকিৎসক। 

খিলগাঁও, সবুজবাগ, মুগদা ও মান্ডা এলাকা নিয়ে গঠিত ঢাকা-৯ আসনে স্বতঃস্ফূর্তভাবে ভোটাররা এসে স্বাক্ষর দিচ্ছেন বলে জানিয়েছেন তাসনিম জারার সঙ্গে যুক্ত স্বেচ্ছাসেবকরা। 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরও পড়ুন