বুধবার ১৭ জুন, ২০২৬
সর্বশেষ:
লন্ডনে হাসনাত আবদুল্লাহকে ঘিরে উত্তপ্ত পরিস্থিতি, আটক তিন বিক্ষোভকারী   ইন্দিরা গান্ধী বিমানবন্দরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদকে নিয়ে চাঞ্চল্য   বেনজীর গ্রেপ্তার: সরকারের চেয়ে ইন্টারপোলকে কৃতিত্ব দিল জামায়াত   শিক্ষার মান নিয়ে সংসদে বিতর্ক, সিঙ্গাপুরের সঙ্গে তুলনা প্রতিমন্ত্রীর   সরকারি চাকরিতে নতুন সুযোগ, নিয়োগ পাবে ৫ লাখ মানুষ   এস আলমের গাড়ি বিতর্কে সংসদে মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী   সীমান্তে ‘পুশ ইন’ ও হত্যা বন্ধে জোর দাবি ভাসানী জনশক্তি পার্টির   অপরাধের পরিসংখ্যানেই ফুটে উঠছে নিরাপত্তাহীনতা: রুমিন ফারহানা   নতুন অর্থবছরের বাজেট অধিবেশন শুরু সংসদে   জ্বালানি নিরাপত্তায় তিন মাসের মজুত সক্ষমতা চায় বিশেষ কমিটি  

তারেক রহমানের সঙ্গে নাগরিক ঐক্যের নেতাদের মতবিনিময় 

জানুয়ারি 6, 2026
তারেক রহমানের সঙ্গে নাগরিক ঐক্যের নেতাদের মতবিনিময় 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাসহ দলটির জ্যেষ্ঠ নেতারা। 

সোমবার সন্ধ্যায় গুলশানে বিএনপির কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। সাক্ষাৎ শেষে মাহমুদুর রহমান মান্না গণমাধ্যমকে জানান, প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানাতেই মূলত এসেছিলেন তাঁরা। রাজনৈতিক বা নির্বাচনী কোনো ইস্যুতে আলোচনা হয়নি। 

তিনি বলেন, তারেক রহমান জানিয়েছেন—সবাই দেখা করতে আসায় তিনি নিজেকে একা মনে করছেন না। সবার সঙ্গে থেকে দেশ গড়ার কাজে এগিয়ে যেতে চান তিনি। তারেক রহমান বাসযোগ্য রাজধানী, চিকিৎসাব্যবস্থা, কৃষিসহ বিভিন্ন খাতে তাঁর মহাপরিকল্পনা বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেছেন। 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজনের বিষয়েও বৈঠকে সংক্ষিপ্ত আলোচনা হয়েছে বলে জানা গেছে। 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরও পড়ুন