বৃহস্পতিবার ১৩ আগস্ট, ২০২৬
সর্বশেষ:
স্থানীয় নির্বাচন ঘিরে জামায়াতের একক অবস্থান, জোটে বাড়ছে আলোচনা  ফেরার পথ খুঁজছে আওয়ামী লীগ, ভরসা তৃণমূলের নেতা-কর্মীরা  রাষ্ট্রপতি নির্বাচন ইস্যুতে আজ বসছে বিএনপির সর্বোচ্চ পর্যায়ের বৈঠক   প্রধানমন্ত্রী দিনে প্রায় ১৮ ঘণ্টা কাজ করেন, জানালেন মির্জা ফখরুল   হবিগঞ্জে প্রবেশমুখে পুলিশের বাধায় আটকে গেল এনসিপির গাড়িবহর  আগস্টেই রাষ্ট্রপতি নির্বাচন, আলোচনার কেন্দ্রে মির্জা ফখরুল   হবিগঞ্জে বুধবার এনসিপির বিক্ষোভ সমাবেশ, থাকবেন নাহিদ ইসলাম  রাষ্ট্রপতির বিরুদ্ধে আগের বা পরের অভিযোগে মামলা করা যাবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা  ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে ইসির বৈঠক, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে কী সিদ্ধান্ত?   বিএনপিকে ফ্যাসিবাদের দল বলা অজ্ঞতার পরিচয়: মির্জা ফখরুল 

ভোটের পরিবেশ নিয়ে আশাবাদী ইইউ পর্যবেক্ষক মিশন 

ফেব্রুয়ারি 10, 2026
ভোটের পরিবেশ নিয়ে আশাবাদী ইইউ পর্যবেক্ষক মিশন 

ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান ইভার্স ইজাবস বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সামগ্রিক পরিবেশ ‘অত্যন্ত ইতিবাচক ও আশাব্যঞ্জক’। 

তিনি আশা প্রকাশ করে বলেন, “আমরা একটি অত্যন্ত ভালো, অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন দেখতে চাই।” 

আজ মঙ্গলবার সকালে রাজধানীর একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইজাবস বলেন, তাঁদের সঙ্গে কথা বলা অধিকাংশ মানুষই এই নির্বাচনকে বাংলাদেশের গণতন্ত্রের ‘একটি নতুন অধ্যায়’ হিসেবে দেখছেন। 

তিনি আরও বলেন: 

  • নিরাপত্তা পরিস্থিতি সামগ্রিকভাবে নিয়ন্ত্রণে আছে। 
  • নারী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অংশগ্রহণ নিশ্চিত করা খুবই গুরুত্বপূর্ণ। 
  • সামাজিক যোগাযোগমাধ্যম এখন বিশ্বের সব গণতন্ত্রের জন্য বড় চ্যালেঞ্জ। 

ইজাবস জানান, ১৪ ফেব্রুয়ারি প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করা হবে। চূড়ান্ত প্রতিবেদনে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত পর্যবেক্ষণ ও সুপারিশ থাকবে। 

তিনি স্পষ্ট করে বলেন, “আমরা নিরপেক্ষভাবে পর্যবেক্ষণ করছি। আমাদের লক্ষ্য একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন।” 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরও পড়ুন