মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি, ২০২৬

নতুন মন্ত্রিসভায় জায়গা পেলেন যাঁরা 

ফেব্রুয়ারি 17, 2026
নতুন মন্ত্রিসভায় জায়গা পেলেন যাঁরা 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকার গঠন করতে চলেছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মন্ত্রিসভার সদস্যরা শপথ গ্রহণ করবেন। এই শপথ পাঠ করবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এরই মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রিসভার নতুন সদস্যদের ফোন করে ডাকা হয়েছে। 

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বাধীন এই মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের জন্য ২৫ জনকে নির্বাচিত করা হয়েছে। 

নতুন মন্ত্রিসভায় যারা পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করছেন, তাদের তালিকা নিম্নরূপ: 

১. মির্জা ফখরুল ইসলাম আলমগীর (এমপি) মন্ত্রণালয়: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় 

২. আমীর খসরু মাহমুদ চৌধুরী (এমপি) মন্ত্রণালয়: অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয় 

৩. সালাহউদ্দিন আহমদ (এমপি) মন্ত্রণালয়: স্বরাষ্ট্র মন্ত্রণালয় 

৪. ইকবাল হাসান মাহমুদ (এমপি) মন্ত্রণালয়: বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয় 

৫. হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম (এমপি) মন্ত্রণালয়: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় 

৬. আবু জাফর মো. জাহিদ হোসেন (এমপি) মন্ত্রণালয়: মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়; সমাজকল্যাণ মন্ত্রণালয় 

৭. অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান (টেকনোক্র্যাট) মন্ত্রণালয়: পররাষ্ট্র মন্ত্রণালয় 

৮. আব্দুল আউয়াল মিন্টু (এমপি) মন্ত্রণালয়: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় 

৯. কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ (এমপি) মন্ত্রণালয়: ধর্ম বিষয়ক মন্ত্রণালয় 

১০. মিজানুর রহমান মিনু (এমপি) মন্ত্রণালয়: ভূমি মন্ত্রণালয় 

১১. নিতাই রায় চৌধুরী (এমপি) মন্ত্রণালয়: সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় 

১২. খন্দকার আব্দুল মুক্তাদীর (এমপি) মন্ত্রণালয়: বাণিজ্য মন্ত্রণালয়; শিল্প মন্ত্রণালয়; বস্ত্র ও পাট মন্ত্রণালয় 

১৩. আরিফুল হক চৌধুরী (এমপি) মন্ত্রণালয়: শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়; প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় 

১৪. জহির উদ্দিন স্বপন (এমপি) মন্ত্রণালয়: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় 

১৫. মোহাম্মদ আমিন উর রশিদ (টেকনোক্র্যাট) মন্ত্রণালয়: কৃষি মন্ত্রণালয়; মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়; খাদ্য মন্ত্রণালয় 

১৬. আফরোজা খানম (রিতা) (এমপি) মন্ত্রণালয়: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় 

১৭. মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি (এমপি) মন্ত্রণালয়: পানি সম্পদ মন্ত্রণালয় 

১৮. আসাদুল হাবিব দুলু (এমপি) মন্ত্রণালয়: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় 

১৯. মো. আসাদুজ্জামান (এমপি) মন্ত্রণালয়: আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় 

২০. জাকারিয়া তাহের (এমপি) মন্ত্রণালয়: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় 

২১. দীপেন দেওয়ান (এমপি) মন্ত্রণালয়: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় 

এছাড়া আরও ৪ জনের মন্ত্রণালয় এখনো নিশ্চিত হয়নি, যারা পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নেবেন: আ ন ম এহছানুল হক মিলন, সরদার সাখাওয়াত হোসেন (বকুল), ফকির মাহবুব আনাম (স্বপন) এবং শেখ রবিউল আলম। 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরও পড়ুন