রবিবার ২ আগস্ট, ২০২৬
সর্বশেষ:
স্থানীয় নির্বাচন ঘিরে জামায়াতের একক অবস্থান, জোটে বাড়ছে আলোচনা  ফেরার পথ খুঁজছে আওয়ামী লীগ, ভরসা তৃণমূলের নেতা-কর্মীরা  রাষ্ট্রপতি নির্বাচন ইস্যুতে আজ বসছে বিএনপির সর্বোচ্চ পর্যায়ের বৈঠক   প্রধানমন্ত্রী দিনে প্রায় ১৮ ঘণ্টা কাজ করেন, জানালেন মির্জা ফখরুল   হবিগঞ্জে প্রবেশমুখে পুলিশের বাধায় আটকে গেল এনসিপির গাড়িবহর  আগস্টেই রাষ্ট্রপতি নির্বাচন, আলোচনার কেন্দ্রে মির্জা ফখরুল   হবিগঞ্জে বুধবার এনসিপির বিক্ষোভ সমাবেশ, থাকবেন নাহিদ ইসলাম  রাষ্ট্রপতির বিরুদ্ধে আগের বা পরের অভিযোগে মামলা করা যাবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা  ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে ইসির বৈঠক, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে কী সিদ্ধান্ত?   বিএনপিকে ফ্যাসিবাদের দল বলা অজ্ঞতার পরিচয়: মির্জা ফখরুল 

শিক্ষার মান নিয়ে সংসদে বিতর্ক, সিঙ্গাপুরের সঙ্গে তুলনা প্রতিমন্ত্রীর  

জুন 15, 2026
শিক্ষার মান নিয়ে সংসদে বিতর্ক, সিঙ্গাপুরের সঙ্গে তুলনা প্রতিমন্ত্রীর

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, বাংলাদেশের উচ্চমাধ্যমিক (এইচএসসি) শিক্ষার মানকে অনেক ক্ষেত্রে সিঙ্গাপুরের ষষ্ঠ শ্রেণির সমমান হিসেবে তুলনা করা হয়, যা দেশের শিক্ষা ব্যবস্থার দীর্ঘদিনের দুর্বলতার প্রতিফলন। 

রোববার জাতীয় সংসদে ২০২৫-২৬ অর্থবছরের সম্পূরক বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, গত দুই দশকে প্রাথমিক ও গণশিক্ষা খাতে যে নৈরাজ্য ও অব্যবস্থাপনা চলেছে, তার নেতিবাচক প্রভাব এখন স্পষ্টভাবে দৃশ্যমান। এর ফলে অনেক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায়ও কাঙ্ক্ষিত ফল করতে ব্যর্থ হচ্ছে। 

প্রতিমন্ত্রী জানান, এই পরিস্থিতি থেকে উত্তরণের লক্ষ্যে সরকার ব্যাপক সংস্কার কর্মসূচি হাতে নিয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রাথমিক শিক্ষার কারিকুলাম, শিক্ষক প্রশিক্ষণ, অবকাঠামো উন্নয়ন এবং প্রশাসনিক ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে। 

ববি হাজ্জাজ আরও বলেন, বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী শিক্ষা খাতকে জাতীয় উন্নয়নের অন্যতম প্রধান বিনিয়োগ হিসেবে বিবেচনা করা হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান এবং অর্থমন্ত্রীর দিকনির্দেশনায় এবার শিক্ষা খাতে ইতিহাসের অন্যতম বড় বরাদ্দ রাখা হয়েছে, যা দীর্ঘমেয়াদি মানবসম্পদ উন্নয়নের অংশ হিসেবে দেখা হচ্ছে। 

তিনি জানান, বিশেষ করে প্রাথমিক ও গণশিক্ষা খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আধুনিক, দক্ষ ও মানসম্মত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে ভবিষ্যৎ প্রজন্ম আন্তর্জাতিক মানের শিক্ষায় শিক্ষিত হতে পারে। 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরও পড়ুন