বুধবার ২৯ জুলাই, ২০২৬
সর্বশেষ:
আগস্টেই রাষ্ট্রপতি নির্বাচন, আলোচনার কেন্দ্রে মির্জা ফখরুল   হবিগঞ্জে বুধবার এনসিপির বিক্ষোভ সমাবেশ, থাকবেন নাহিদ ইসলাম  রাষ্ট্রপতির বিরুদ্ধে আগের বা পরের অভিযোগে মামলা করা যাবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা  ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে ইসির বৈঠক, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে কী সিদ্ধান্ত?   বিএনপিকে ফ্যাসিবাদের দল বলা অজ্ঞতার পরিচয়: মির্জা ফখরুল  ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে কাল সিইসির বৈঠক, আলোচনায় কী থাকছে?  বঙ্গভবন ছাড়লেন তাঁরা, নীরব বিদায়ে নতুন জল্পনা   গণভোটের রায় বাস্তবায়ন না হলে সরকারকে সহযোগিতা নয়: নাহিদ ইসলাম  আওয়ামী লীগকে পরাজিত করতে হলে দরকার যুক্তি, নয় বিদ্বেষ   জুলাই বিপ্লবের ইতিহাস ও তাৎপর্য নিয়ে ঢাবিতে আন্তর্জাতিক সম্মেলন শুরু 

হবিগঞ্জে বুধবার এনসিপির বিক্ষোভ সমাবেশ, থাকবেন নাহিদ ইসলাম 

জুলাই 29, 2026
হবিগঞ্জে বুধবার এনসিপির বিক্ষোভ সমাবেশ, থাকবেন নাহিদ ইসলাম 

হবিগঞ্জে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি শেষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের গাড়িবহরে হামলার প্রতিবাদে বুধবার বিকেলে শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা দিয়েছে দলটি। সমাবেশে এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতারা অংশ নেবেন। 

মঙ্গলবার মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে এ কর্মসূচির ঘোষণা দেন এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। তিনি জানান, উত্তরাঞ্চলের ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে বুধবার মৌলভীবাজারে নির্ধারিত দুটি পদযাত্রা সাময়িকভাবে স্থগিত রেখে বিকেল ৩টায় হবিগঞ্জ শহরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। 

সারজিস আলমের দেওয়া তথ্য অনুযায়ী, সমাবেশে নাহিদ ইসলাম ছাড়াও এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, যুগ্ম আহ্বায়ক আতিক মুজাহিদ, সারোয়ার তুষারসহ কেন্দ্রীয় পর্যায়ের নেতারা উপস্থিত থাকবেন। 

মঙ্গলবার বিকেলে হবিগঞ্জ টাউন হল এলাকায় ‘জুলাই পদযাত্রা’ শেষে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। এনসিপির অভিযোগ, ক্ষমতাসীন বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদলের নেতা-কর্মীরা এ হামলা চালিয়েছে। তবে ছাত্রদল এ অভিযোগ অস্বীকার করে বলেছে, এনসিপি নেতাদের বক্তব্যকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হওয়ায় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির উদ্ভব হয়েছে। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, সমাবেশ শেষে এনসিপির কেন্দ্রীয় নেতাদের বহর সার্কিট হাউসের দিকে রওনা দিলে কয়েকটি স্থানে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। পরে সারজিস আলমের গাড়িও ধাওয়া ও হামলার মুখে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ তাঁকে উদ্ধার করে সার্কিট হাউসে নিয়ে যায়। 

এনসিপির দাবি, হামলার সময় তাদের মিডিয়া টিম বহনকারী একটি মাইক্রোবাস ভাঙচুর করা হয় এবং সাংবাদিকদের মোবাইল ফোন ও ক্যামেরা ছিনিয়ে নেওয়া হয়। দলটির অভিযোগ, ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত থাকলেও হামলা ঠেকাতে কার্যকর ভূমিকা রাখেননি। 

পরে হামলার প্রতিবাদে এনসিপির নেতা-কর্মীরা বিক্ষোভে নামলে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ১৫ জন আহত হন এবং কিছু সময়ের জন্য হবিগঞ্জ শহরের প্রধান সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরও পড়ুন