বুধবার ১৭ জুন, ২০২৬
সর্বশেষ:
লন্ডনে হাসনাত আবদুল্লাহকে ঘিরে উত্তপ্ত পরিস্থিতি, আটক তিন বিক্ষোভকারী   ইন্দিরা গান্ধী বিমানবন্দরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদকে নিয়ে চাঞ্চল্য   বেনজীর গ্রেপ্তার: সরকারের চেয়ে ইন্টারপোলকে কৃতিত্ব দিল জামায়াত   শিক্ষার মান নিয়ে সংসদে বিতর্ক, সিঙ্গাপুরের সঙ্গে তুলনা প্রতিমন্ত্রীর   সরকারি চাকরিতে নতুন সুযোগ, নিয়োগ পাবে ৫ লাখ মানুষ   এস আলমের গাড়ি বিতর্কে সংসদে মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী   সীমান্তে ‘পুশ ইন’ ও হত্যা বন্ধে জোর দাবি ভাসানী জনশক্তি পার্টির   অপরাধের পরিসংখ্যানেই ফুটে উঠছে নিরাপত্তাহীনতা: রুমিন ফারহানা   নতুন অর্থবছরের বাজেট অধিবেশন শুরু সংসদে   জ্বালানি নিরাপত্তায় তিন মাসের মজুত সক্ষমতা চায় বিশেষ কমিটি  

শিবিরের গুপ্ত কর্মীদের ‘মব’ ষড়যন্ত্র ছাত্রদলের বিপক্ষে

জুলাই 14, 2025
শিবিরের গুপ্ত কর্মীদের ‘মব’ ষড়যন্ত্র ছাত্রদলের বিপক্ষে

পুরান ঢাকায় এক ব্যবসায়ী হত্যার ঘটনাকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে ছাত্রদলের বিরুদ্ধে ‘মব’ তৈরি করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন। তিনি দাবি করেছেন, একটি গোপন সংগঠন কথিত সাধারণ শিক্ষার্থীদের ব্যবহার করে ছাত্রদলের বিরুদ্ধে বিভ্রান্তি ছড়াচ্ছে এবং তাদের ঘিরে সংঘবদ্ধভাবে উত্তেজনা সৃষ্টি করছে। এই ষড়যন্ত্রের পেছনে শিবিরের গুপ্ত কর্মীরা জড়িত বলে ইঙ্গিত করেন তিনি।

আজ সোমবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক বিক্ষোভ কর্মসূচির আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন নাছির। তিনি বলেন, শুধুমাত্র মিটফোর্ড হত্যাকাণ্ডকে ঘিরে এই মব গঠন প্রোপাগান্ডা চালানো হচ্ছে। অথচ গত সপ্তাহেই আরও কয়েকটি ভয়াবহ হত্যাকাণ্ড ঘটেছে, সেগুলো নিয়ে কোনো আন্দোলন বা উত্তেজনা দেখা যায়নি।”

নাছিরের অভিযোগ, মিটফোর্ডের ঘটনাকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে। এমনকি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নাম টেনে প্রোপাগান্ডাও ছড়ানো হচ্ছে। এভাবে সাধারণ শিক্ষার্থীদের বিভ্রান্ত করে রাজনীতিতে উত্তেজনা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে।

এই প্রেক্ষাপটেই ছাত্রদল রোববার একটি প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করে। আজকের বিক্ষোভ মিছিল ছিল সেই ধারাবাহিকতায়। নাছির উদ্দিন জানান, “আমরা শান্তিপূর্ণভাবে আমাদের অবস্থান তুলে ধরতে চাই। বিশৃঙ্খলা সৃষ্টি আমাদের উদ্দেশ্য নয়।”

আজ বিকাল সাড়ে তিনটায় নয়াপল্টন থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে কাকরাইল, মৎস্য ভবন, প্রেসক্লাব, কার্জন হল, টিএসসি হয়ে শাহবাগে গিয়ে শেষ হয়। এতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়, মহানগর, কলেজ, থানা ও বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশ নেন।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরও পড়ুন