মঙ্গলবার ১৬ জুন, ২০২৬
সর্বশেষ:
লন্ডনে হাসনাত আবদুল্লাহকে ঘিরে উত্তপ্ত পরিস্থিতি, আটক তিন বিক্ষোভকারী   ইন্দিরা গান্ধী বিমানবন্দরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদকে নিয়ে চাঞ্চল্য   বেনজীর গ্রেপ্তার: সরকারের চেয়ে ইন্টারপোলকে কৃতিত্ব দিল জামায়াত   শিক্ষার মান নিয়ে সংসদে বিতর্ক, সিঙ্গাপুরের সঙ্গে তুলনা প্রতিমন্ত্রীর   সরকারি চাকরিতে নতুন সুযোগ, নিয়োগ পাবে ৫ লাখ মানুষ   এস আলমের গাড়ি বিতর্কে সংসদে মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী   সীমান্তে ‘পুশ ইন’ ও হত্যা বন্ধে জোর দাবি ভাসানী জনশক্তি পার্টির   অপরাধের পরিসংখ্যানেই ফুটে উঠছে নিরাপত্তাহীনতা: রুমিন ফারহানা   নতুন অর্থবছরের বাজেট অধিবেশন শুরু সংসদে   জ্বালানি নিরাপত্তায় তিন মাসের মজুত সক্ষমতা চায় বিশেষ কমিটি  

নির্বাচনে ইসি কেবল রেফারি, পক্ষপাত নেই: সিইসি 

জুন 15, 2025
নির্বাচনে ইসি কেবল রেফারি, পক্ষপাত নেই: সিইসি 

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন জানিয়েছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশন (ইসি) রেফারির ভূমিকা পালন করবে এবং সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে বদ্ধপরিকর থাকবে। 

রোববার সকালে নির্বাচন ভবনে ঈদ–পরবর্তী মতবিনিময় সভায় ইসি সচিবালয়ের কর্মকর্তাদের উদ্দেশে এসব কথা বলেন সিইসি। তিনি বলেন, “আমরা রেফারির মতো কাজ করব। যারা খেলবে খেলুক, যারা জিতবে জিতুক—আমাদের দায়িত্ব হবে একটি লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা। এ বিষয়ে আমরা অঙ্গীকারবদ্ধ।” 

তিনি আরও বলেন, ইসির লক্ষ্য হলো জাতিকে একটি সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া। এ লক্ষ্যে কর্মকর্তাদের নিরপেক্ষতা বজায় রাখার আহ্বান জানান তিনি। সিইসি বলেন, “আজ আমাদের শপথ হতে হবে, আমরা কোনো দলের অনুগত হব না। কাজ করব সম্পূর্ণ আইন ও ন্যায়ের ভিত্তিতে।” 

সিইসি জানান, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আন্তর্জাতিক মহলে বলেছেন, তারা একটি ঐতিহাসিক নির্বাচন উপহার দিতে চান। প্রধান উপদেষ্টার এ ধরনের ঘোষণার পেছনে ইসির প্রতি আস্থাই কাজ করছে,” মন্তব্য করেন সিইসি নাসির উদ্দীন। 

তিনি আরও বলেন, নির্বাচনের প্রস্তুতির অনেক কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে, আর বাকি কাজগুলো সবাই মিলে সম্পন্ন করতে হবে। সভায় চার নির্বাচন কমিশনার, ইসি সচিবসহ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরও পড়ুন