রবিবার ২২ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ:
তেজগাঁও অফিসে এসে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় তারেক রহমানের  মার্চের মাঝামাঝি সংসদের প্রথম অধিবেশন, ইঙ্গিত সালাহউদ্দিনের  আত্মসংযমেই ন্যায়ভিত্তিক সমাজ গড়া সম্ভব: মির্জা ফখরুল  পুরোনো মুখের সঙ্গে নতুন চমক, বড় মন্ত্রিসভা ঘোষণা  ৩০ বছর পর মন্ত্রীত্বে ফেরা নিতাই রায় চৌধুরী, নতুন দায়িত্ব সংস্কৃতি মন্ত্রণালয়  তারেক রহমানের হাত ধরে পরিবর্তনের পথে বাংলাদেশ  নতুন মন্ত্রিসভায় জায়গা পেলেন যাঁরা  নতুন মুখে ভরপুর ত্রয়োদশ সংসদ, ৭৬ শতাংশই প্রথমবার  প্রথমবার এমপি হয়েই মন্ত্রিত্ব পেলেন আরিফুল  ছোট পরিসরের মন্ত্রিসভা, গুরুত্ব পাবেন প্রবীণ-নবীন সমন্বয় 

তেজগাঁও অফিসে এসে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় তারেক রহমানের 

ফেব্রুয়ারি 22, 2026
তেজগাঁও অফিসে এসে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় তারেক রহমানের 

দায়িত্ব গ্রহণের পর আজ শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রথমবারের মতো অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারপ্রধান হিসেবে এটি তাঁর তৃতীয় কর্মদিবস। 

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর গত বুধবার ও বৃহস্পতিবার তিনি সচিবালয়ে অফিস করেন। 

প্রধানমন্ত্রী আজ শনিবার সকাল ১০টা ১০ মিনিটে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছান। 

কার্যালয়ের মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। 

প্রধানমন্ত্রী কার্যালয়ের মূল ভবনে প্রবেশের আগে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সরকারের সময়কার কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের খোঁজখবর নেন। 

প্রধানমন্ত্রী তারেক রহমান কার্যালয়ের অনেক পুরোনো কর্মকর্তা ও কর্মচারীর নাম ধরে ডেকে তাঁদের সঙ্গে কথা বলেন। 

কার্যালয়ে প্রবেশ করে প্রধানমন্ত্রী একটি স্বর্ণচাঁপা ফুলের চারা রোপণ করেন কার্যালয় চত্বরে। তিনি মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বিশেষ মোনাজাত করেন। 

এ সময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

ডাকটিকিট উন্মোচন তারেক রহমান মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একটি স্মারক ডাকটিকিট উন্মোচন করেন। 

তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তিনি এই ডাকটিকিট উন্মোচন করেন। 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরও পড়ুন